Birbhum: আরও এক তৃণমূল নেতা খুন! বাংলায় তিন দিনে গুলিতে নিহত ২ নেতা
রাত্রে ফোন পেয়ে বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে যান পীযূষ।
Truth Of Bengal: বীরভূমে (Birbhum) কোন তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ। তিনি সাঁইথিয়ার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি ছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে তার দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই ২ মহিলা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
[আরও পড়ুন: Bengal Weather: দক্ষিণবঙ্গে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন জেলায় জারি হলুদ সর্তকতা?]
পীযূষ ঘোষ সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি আধিকারিক ছিলেন এবং শ্রীনিধিপুর অঞ্চলের সভাপতি পদে দায়িত্বে ছিলেন। তাঁর খুনের ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, বিশেষত এই ঘটনায় রাজ্য রাজনীতিতে ফের উত্তেজনার পারদ চড়েছে, কারণ তিন দিনের ব্যবধানে এটি দ্বিতীয় তৃণমূল নেতার হত্যাকাণ্ড। কয়েকদিন আগেই ভাঙরে আরেকজন তৃণমূল নেতা খুন হন।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
ঘটনার খবর পেয়ে লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ বোলপুর হাসপাতালে গিয়ে নিহত নেতার পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের দলীয় নেতাকে বাড়ি থেকে ডেকে গুলি করে খুন করা হয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাই।” তিনি তদন্তে আস্থা রাখছেন বলেও জানান।
বীরভূম জেলা পুলিশ সুপার অমনদীপ সিংহ জানিয়েছেন, পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে, যাঁদের মধ্যে দুজন মহিলা। তিনি আরও জানান, “তদন্ত চলছে। এই মুহূর্তে আমরা আরও বিস্তারিত কিছু জানাতে পারছি না।”
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা। তাঁর অভিযোগ, “গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে একাধিক খুন হয়েছে। সাধারণ মানুষ হোক বা তৃণমূল নেতা, কেউই নিরাপদ নন। এই সমস্ত ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। এই সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ (Birbhum)।”






