কলকাতা

Bengal Weather: দক্ষিণবঙ্গে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন জেলায় জারি হলুদ সর্তকতা?

তবে বৃষ্টি একেবারেই থেমে যায়নি, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Truth Of Bengal: বঙ্গে ফের শুরু হতে চলেছে বৃষ্টির দাপট। সোমবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে আপাতত কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে থাকা নিম্নচাপ বর্তমানে কিছুটা দুর্বল হয়েছে এবং তার জেলে বৃষ্টির দৃশ্য কিছুটা কমেছে। তবে বৃষ্টি একেবারেই থেমে যায়নি, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। (Bengal Weather)

[আরও পড়ুন: Horoscope Today: রবিবার : আত্মবিশ্লেষণ ও নতুন শুরু- কী বলছে আপনার রাশিফল?]

রবিবার দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩২ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আছে আশেপাশে। টানা বৃষ্টির জেরে আপাতত তাপমাত্রা খুব একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই। আপাতত তাবৎ প্রবাহের কোন সতর্কতা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। (Bengal Weather)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

উত্তরবঙ্গের ইতিমধ্যেই ঝড়-বৃষ্টির পরিমাণ বেড়েছে। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টি হবে। রবিবার উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।  দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। দক্ষিণবঙ্গের মতো আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে ই কমবেশি ঝড় বৃষ্টি চলবে। (Bengal Weather)

 

Related Articles