রাজ্যের খবর

বীরভূমে ভোট ঘিরে দুই পৃথক ঘটনা, একদিকে মারধর অন্যদিকে প্রভাবিত করার অভিযোগে শোকজ

অন্যদিকে, ২৮৫ সিউড়ি বিধানসভায় এক সেক্টর অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।

Truth Of Bengal: বীরভূম জেলার দুই বিধানসভা কেন্দ্রে ভোটকে ঘিরে উত্তেজনা ও অভিযোগ সামনে এল বৃহস্পতিবার। প্রথম ঘটনাটি ঘটেছে ২৮৮ লাভপুর বিধানসভার ৬৮ নম্বর বুথে, সাইথিয়া থানার অন্তর্গত এলাকায়। অভিযোগ, এক বিজেপি এজেন্ট এবং তার ছেলেকে মারধর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। অভিযুক্তদের সবাইকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং এলাকা শান্ত রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

অন্যদিকে, ২৮৫ সিউড়ি বিধানসভায় এক সেক্টর অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। লাউজোর হাই স্কুল এলাকার দায়িত্বপ্রাপ্ত ওই সেক্টর অফিসার, মলয় কুমার ধর, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল—তৃণমূলের পক্ষে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই নির্বাচন কমিশন তাকে শোকজ নোটিস পাঠিয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

ভোটের দিন প্রশাসনের তৎপরতা এবং কমিশনের নজরদারির মধ্যে এই ধরনের অভিযোগকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Related Articles