Murshidabad: জন্মাষ্টমীর সাজে সেজে উঠেছে মুর্শিদাবাদের প্রাচীন গোপালটুঙ্গী মন্দির
মথুরা-বৃন্দাবনে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন যেমন বিশেষ জাঁকজমক করে পালন করা হয় ঠিক তেমনি এই মন্দিরেও বিভিন্ন প্রথা ও রীতি মেনে জন্মাষ্টমী পালন করা হয়।
Truth of Bengal: শনিবার জন্মাষ্টমী। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী উৎসব । আর তারই এক নিদর্শন পাওয়া গেল মুর্শিদাবাদ জেলার গোপাল টুঙ্গী মন্দিরে। গোপালের জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠছে মুর্শিদাবাদ জেলার বহু প্রাচীন গোপাল টুঙ্গী মন্দির। হিন্দুধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব অপরিসীম। এ দিনেই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়। পুরাণ মতে, কৃষ্ণকে বিষ্ণুর অষ্টম অবতার বলেই মনে করা হয়। মথুরা-বৃন্দাবনে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন যেমন বিশেষ জাঁকজমক করে পালন করা হয় ঠিক তেমনি এই মন্দিরেও বিভিন্ন প্রথা ও রীতি মেনে জন্মাষ্টমী পালন করা হয়। (Murshidabad)
[আরও পড়ুনঃKaliyaganj Poisoning: বৌমার হাতে চা খেয়ে অসুস্থ শাশুড়ী সহ ৩ জন! আটক স্বামী-স্ত্রী ]
মুর্শিদাবাদ জেলার গোপাল টুঙ্গী মন্দির জন্মাষ্টমী উপলক্ষে মন্দির পরিষ্কার ও মন্দির সাজাতে ব্যস্ত মুর্শিদাবাদ জেলাবাসীরা। এই অতি প্রাচীন মন্দির প্রায় ২০০ থেকে ২৫০ বছরের পুরনো। এই মন্দিরে নির্দিষ্ট কিছু নিয়ম নীতি আছে। জন্মাষ্টমীর দিন ঠাকুরকে সকালে একবার সেবা দেওয়া হয় ও তারপর বন্ধ রাখা হয়। ভক্তগণ আসেও দর্শন করে এবং সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়। তারপর বিশেষ অভিষেক ও তারপর ঠাকুরের জন্য বিশেষ আয়োজন করা হয়। প্রসাদ খাওয়ার জন্য সাড়ে তিন থেকে চার হাজার লোকের আয়োজন করা হয় এই মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে। সাধারণত প্রতিদিনই এখানে নাম কীর্তন হলেও জন্মাষ্টমীর দিন বিশেষ নাম কীর্তন , ধর্ম সভা, পালা কীর্তন, গীতা পাঠ, পুজোর বিশেষ আরতি ও আগত ভক্তরা সন্ধ্যায় পুষ্পাঞ্জলী দিয়ে থাকেন মন্দিরে। তারপর প্রসাদ বিতরণ করা হয়। জন্মাষ্টমী তিথি উপলক্ষে পুজোর দায়িত্বে আছেন সৈকত রায়। তিনি জানান, গত বছর পর্যন্ত ৭০০ থেকে ৮০০ লোকের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা ছিল এখন বাড়িয়ে ১০০০ জনের করা হবে। কারণ ভক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ( Murshidabad)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের মধ্যেই গোপালটুঙ্গী মন্দির অতি প্রাচীন। দীর্ঘদিন ধরেই এই জন্মাষ্টমী পুজো পালন হয়ে আসছে এই মন্দিরে । এমনকি পুজো কখনোই বন্ধ হয়নি এই মন্দিরে। শুধু মুর্শিদাবাদ জেলার বসবাসকারী ভক্তবৃন্দরাই নয় বিভিন্ন বাইরে গ্রাম থেকে ভক্তবৃন্দরাও এই মন্দিরে ঠাকুর দর্শনে আসেন জন্মাষ্টমীর দিন। মুর্শিদাবাদ গোপালটুঙ্গী মন্দিরের জন্মাষ্টমী পুজো খুবই জনপ্রিয় মুর্শিদাবাদ জেলা ও আশেপাশের গ্রামে । এমনকি পর্যটকদের এখন নতুন আকর্ষণ এই গোপালটুঙ্গী মন্দিরের জন্মাষ্টমী তিথি উপলক্ষে আয়োজিত পুজো। সকলেরই দৃষ্টি কেড়েছে এই মন্দিরে রীতিনীতি ও প্রথা অতি প্রাচীন কাল থেকেই।( Murshidabad)






