রাজ্যের খবর

Saddam Sheikh: দুই দিন পর বাড়ি ফিরল সাদ্দাম শেখের নিথর দেহ, গ্রামজুড়ে শোকের ছায়া

After his mysterious death in Chennai, the body of migrant laborer Saddam Sheikh from Harirharpara only returned home two days later, deepening the grief and suspicion of his destitute family.

Truth Of Bengal: চেন্নাইয়ে রহস্যজনক মৃত্যু হওয়া হরিহরপাড়ার স্বরুপপুর মাঠপাড়ার বাসিন্দা ও পরিযায়ী শ্রমিক সাদ্দাম শেখের মৃতদেহ মৃত্যুর দুই দিন পর বৃহস্পতিবার রাতে ফিরল বাড়িতে। পরিবার সুত্রে জানাযায়, পেটের দায়ে চার মাস আগে রাজমিস্ত্রির কাজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তিনি(Saddam Sheikh)। মঙ্গলবার সকালে চেন্নাইয়ের ভাড়া বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ বলে জানা যায়।

[আরও পড়ুনঃ Kaliyaganj Poisoning: বৌমার হাতে চা খেয়ে অসুস্থ শাশুড়ী সহ ৩ জন! আটক স্বামী-স্ত্রী]

পরিবারের অভিযোগ কাজ করে জমানো টাকার জন্যই খুন করা হয়েছে সাদ্দামকে বলে অভিযোগ(Saddam Sheikh)। পরিবারের প্রশ্ন—পেটের দায়ে ভিন রাজ্যে পাড়ি দেওয়া ছেলের জীবন এমনভাবে কেন শেষ হতে হল? এখন সরকারি সাহায্যের আশায় পথ চেয়ে বসে আছে অসহায় পরিবারটি।

FB POST: https://www.facebook.com/truthofbengal

স্থানীয় সুত্রে জানাযায়, গতকাল রাতে অ্যাম্বুলেন্সে দেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন মা, স্ত্রী ও পরিজনেরা। শেষবারের মতো প্রিয়জনকে দেখতে গ্রামবাসীদের ভিড় উপচে পড়ে বাড়ির আঙিনায়। শোকের আবহে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা, কান্নার শব্দ ছাপিয়ে যায় চারপাশের নিস্তব্ধতা। এই মৃত্যুকে ঘিরে গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Related Articles