রাজ্যের খবর

Kaliyaganj Poisoning: বৌমার হাতে চা খেয়ে অসুস্থ শাশুড়ী সহ ৩ জন! আটক স্বামী-স্ত্রী

In North Dinajpur's Kaliyaganj, four people— including Saraswati Singh and Rita Das—fell ill after reportedly drinking poisoned tea given by a neighbor.

Truth Of Bengal: সত্যেন মহন্ত, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর: বৌমার হাতে চা খেয়ে অসুস্থ চারজন এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জের পুরশহরের ১৭ ওয়ার্ডের মিলনপাড়া এলাকায়। শুক্রবার সকাল প্রায় ১০ টা নাগাদ মিলন পাড়ার বাসিন্দা প্রমোধ সিংহের বাড়িতে বাড়ির কাজ হচ্ছিল(Kaliyaganj Poisoning)। ওই সময় প্রতিবেশী শুভ দাসের স্ত্রী চা বানিয়ে নিজের শাশুড়িকে সহ ওপর তিনজন প্রতিবেশি চা খেতে দেয় চা খেয়ে অসুস্থ হয়ে পড়ে চারজন তড়িঘড়ি অসুস্থদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। অসুস্থ্যরা হলেন সরস্বতী সিং ,বিপ্লব সিং ,প্রশান্ত মহন্ত, এবং শ্বাশুড়ী রিতা দাস।

[আরও পড়ুনঃ Bangar Fort: পুরাতাত্ত্বিক নিদর্শনে ঘেরা ইতিহাস বিজড়িত বাণগড়]

ঘটনার খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে পুলিশ এসে অভিযুক্ত শুভ দাস সহ তার স্ত্রীকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে(Kaliyaganj Poisoning)। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে চায়ের সাথে বিষ মিশিয়ে দিয়েছে শুভ দাসের স্ত্রী। কি কারণে এই ধরণের ঘটনা ঘটনালেন শুভ দাসের স্ত্রী তা নিয়ে ধন্দে রয়েছে প্রতিবেশি থেকে শুরু করে রিতা দাস সহ পুলিশ। প্রতিবেশী প্রমোধ সিং বলেন তার বাড়িতে এক জন শ্রমিক বড়ির কাজ করছিল ঠিক সেই সময় বাড়ি পাশে থাকা রিতা দাসের বৌমা চা বানিয়ে শাশুড়ী সহ আর তিন জনকে চা খেতে দেয়।

FB POST: https://www.facebook.com/truthofbengal

চা খাওয়ার সাথে সাথে ৪জন অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে চার জনের অবস্থা স্থিতিশীল রয়েছে হাসপাতালেই চিকিৎসা চলছে(Kaliyaganj Poisoning)। প্রতিবেশীদের অনুমান পারিবারিক ঝামেলা থাকায় বুঝি বৌমা শাশুড়ী-কে মারার জন্য ইচ্ছাকৃত ভাবে চা-য়ের সাথে বৃষ মিশিয়ে দিয়েছে।কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্তে শুরু করেছে।