রাজ্যের খবর

Migrant Worker: হরিয়ানায় আক্রান্ত পরিযায়ী শ্রমিক, পা ভেঙে দেওয়ার অভিযোগ

মহম্মদ জুনেইদ আলম নামে ওই পরিযায়ী শ্রমিক দাবি করেছেন হরিয়ানায় পুলিশের অত্যাচারে তা পা ভেঙে গিয়েছে তাঁর।

Truth of Bengal: বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থা বন্ধ হচ্ছে না। নানা ভাবে তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের ওপর হতে থাকা অত্যাচার বন্ধের দাবিতে ইতিমধ্যে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পথে নেমে তিনি মিছিল করেছেন। আবেদন জানিয়েছেন, রাজ্যে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার বন্ধ হোক। মুখ্যমন্ত্রীর আবেদন সত্ত্বেও বন্ধ হচ্ছে না হেনস্থা। এবার এবার উত্তর দিনাজপুর জেলার এক পরিযায়ী শ্রমিকের আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এল।

[আরও পড়ুনঃ Awas Yojana:আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র, সোচ্চার মুখ্যমন্ত্রী]

মহম্মদ জুনেইদ আলম নামে ওই পরিযায়ী শ্রমিক দাবি করেছেন হরিয়ানায় পুলিশের অত্যাচারে তা পা ভেঙে গিয়েছে তাঁর। গোয়ালপোখরের গোয়াগাঁও ১ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মহম্মদ জুনেইদ আলম বহুবছর ধরে হরিয়ানার পাণিপথে এক ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। অভিযোগ, কিছুদিন আগে ফ্যাক্টরি থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। সচিত্র পরিচয়পত্র, আধারকার্ড দেখালেও তা পুলিশ মানতে চায়নি। উল্টে তাকে শারীরিকভাবে নির্যাতন করে পুলিশ। পুলিশের অকথ্য নির্যাতনে তার পা ভেঙে যায় বলে দাবি করেছেন তিনি। এরপর পরিচিতদের সহায়তায় ও রাজ্য সরকারের ব্যবস্থাপনায় বাড়ি ফিরে আসেন তিনি।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

নিজের এলাকার পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে আক্রান্ত হয়ে বাড়ি ফিরে আসার পর তাঁর সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি। এই ঘটনায় সরব হয়েছে মন্ত্রী। তিনি জানান, এই জেলা থেকে বহু পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে কাজে যান। তাদের এই ধরনের হেনস্থার শিকার হওয়া লজ্জাজনক বলে ক্ষোভপ্রকাশ করেছেন তিনি।

কোথাও বন্ধ হচ্ছে না বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার। বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে এই আক্রমণ চালানো হচ্ছে। দুর্ভাগ্যজনক এই ঘটনা বেড়েই চলেছে। সেই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন চাইলে তাঁরা ফিরে আসte পারেন বাংলায়। সব রকম ভাবে তাদের পাশে থাকবে রাজ্য সরকার।

 

 

Related Articles