Migrant worker: টাইলসের নিচে চাপা পড়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, হাহাকার পরিবারে
জানা গেছে, গত ১৯শে জুলাই কাজ করতে গিয়ে টাইলস চাপা পড়ে আহত হয় নজরুল।
Truth of Bengal: ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে মোথাবাড়ির এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত পরিযায়ী শ্রমিকের নাম নজরুল ইসলাম। তার বয়স ৪০।(Migrant worker)
কালিয়াচক ২ নম্বর ব্লকের হামিদপুর গ্রাম পঞ্চায়েতের খানপুর পিরুটোলা গ্রামের বাসিন্দা প্রায় কুড়ি দিন আগে রোজগারের জন্য মুম্বইয়ের পালঘর নামক এলাকায় যায়। নজরুল মূলত টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করত। জানা গেছে, গত ১৯শে জুলাই কাজ করতে গিয়ে টাইলস চাপা পড়ে আহত হয় নজরুল। তাকে তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। (Migrant worker)
[আরও পড়ুনঃ Palghar Murder: রিয়েল লাইফেই ‘দৃশ্যম’, স্বামীকে খুন করে মেঝের নিচে পুঁতে রাখার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে]
সোমবার রাতে নজরুলের মৃতদেহ উত্তরলক্ষীপুরের পিরুটোলা গ্রামের ফিরে এলে গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার সকালে তার শেষকৃত্য সম্পন্ন হয়। বছর বছর মোথাবাড়ি সহ মালদা জেলার বিভিন্ন গ্রামে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়তে চলেছে। বাড়ছে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকের সংখ্যা।(Migrant worker)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
মৃত শ্রমিকের স্ত্রী রেবা বিবি জানিয়েছেন, ” আমার পরিবারে আমার স্বামী ছিল একমাত্র রোজগারের। এখন দুই সন্তান নিয়ে কী করব? বুঝতে পারছি না । কান্নায় ভেঙ্গে পড়ছে গোটা পরিবার।” সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন তার স্ত্রী।(Migrant worker)






