Awas Yojana:আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র, সোচ্চার মুখ্যমন্ত্রী
কিন্তু সেই প্রকল্পে দুর্নীতির অভিযোগ করে রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার।
Truth of Bengal: দরিদ্র সাধারণ মানুষের মাথার ওপর ছাদ দিতে শুরু হয়েছিল আবাস যোজনা।(Awas Yojana) কিন্তু সেই প্রকল্পে দুর্নীতির অভিযোগ করে রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। বেনিয়মের কথা তুলে ধরে টাকা আটকে রাখার অভিযোগ করেছে কেন্দ্র, অথচ বিজেপি শাসিত রাজ্যে বেনিয়মের ভুরিভুরি অভিযোগ উঠলেও, ডবল ইঞ্জিনের রাজ্যে টাকা আটকে রাখা হচ্ছে না।
[আরও পড়ুনঃ https://www.facebook.com/truthofbengal]
আবাস যোজনায় কেন্দ্রের বঞ্চনা নিয়ে বীরভূম সফরে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই ইলামবাজারের সভায় তিনি বলেন, “কেন্দ্র ৩–৪ বছর ধরে আমাদের আবাস যোজনার টাকা দেয়নি। আমরা ইতিমধ্যে নিজেদের তহবিল থেকে ৪৫ লক্ষ বাড়ি তৈরি করেছি। এই বছর ১২ লক্ষ বাড়ির জন্য অর্থ দেওয়া হয়েছে। ডিসেম্বর মাসে আরও ১৬ লক্ষ পরিবার প্রথম কিস্তি পাবে, দ্বিতীয় কিস্তি মে মাসে।” (Awas Yojana)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
কিন্তু কেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা আটকে রাখে হচ্ছে? কেন্দ্রের এই রাজনীতিকে কীভাবে দেখছে সাধারণ মানুষ? রোটি-কাপড়া-মকানের চাহিদা মানুষের সাধারণ চাওয়া। সেটা পূরণ করতেই ব্যর্থ হচ্ছে কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন সরকার, বলছেন বাংলার মানুষ।(Awas Yojana)






