রাজ্যের খবর

বন্যাদুর্গতদের নিজের হাতে খাবার পরিবেশন করলেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো

এর আগেও তাঁর নির্দেশে বন্যাকবলিত মানুষদের হাতে ত্রাণ তুলে দিয়েছেন মন্ত্রীরা। এবার নিজের হাতে পরিবেশন করে বন্যা কবলিত মানুষদের খাওয়ালেন তিনি।

Truth Of Bengal: বন্যা কবলিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার হুগলী জেলার আরামবাগে বন্যা কবলিত মানুষদের নিজের হাতে খাবার পরিবেশন করলেন তিনি। নিজেদের সামনে শালপাতার থালা নিয়ে বসে বন্যাদুর্গতরা। আর তাঁদের পাতে খাবার পরিবেশন করলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আরও কিছু খাবারের পদও ছিল। তাঁকে এতো কাছ থেকে পেয়ে আপ্লুত স্থানীয়রা। কেউ কেউ নিজেদের সমস্যার কথাও বলেন মুখ্যমন্ত্রীর কাছে।

এর আগেও তাঁর নির্দেশে বন্যাকবলিত মানুষদের হাতে ত্রাণ তুলে দিয়েছেন মন্ত্রীরা। এবার নিজের হাতে পরিবেশন করে বন্যা কবলিত মানুষদের খাওয়ালেন তিনি (Mamata Banerjee)। নিজের ফেসবুকে সেই মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, “বন্যা-কবলিত মানুষের সাহায্যার্থে হুগলি জেলা (গ্রামীণ) পুলিশ আয়োজিত কমিউনিটি কিচেনে উপস্থিত থেকে নিজের হাতে তাঁদের খাবার পরিবেশন করলাম।”

[আরও পড়ুন: Mohammed Siraj: ইংল্যান্ড সিরিজে সিরাজের দুরন্ত পারফরম্যান্সের কারণ ফাঁস করলেন ভাই ইসমাইল]

প্রসঙ্গত, তিন দিনের জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির বন্যা কবলিত মানুষদের খাবার পরিবেশনের পর তিনি কামারপুকুর রামকৃষ্ণ মিশনের এক অনুষ্ঠানে যান, সেখানে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজকে নিয়ে উন্নয়ন বোর্ডের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যাতে ওঁনারা ওঁনাদের কাজ করতে পারেন তার জন্য ১০ কোটি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। এরপর ৬ আগস্ট ঝাড়গ্রাম যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে ভাষা আন্দোলনে হাঁটবেন তিনি। বাংলার মুষকে বাংলা ভাষা নিয়ে সচ্চার হওয়ার বার্তাও দিতে পারেন বলে অনেকের মত।

Related Articles