Lok Sabha Election 2024 : তৃতীয় দফার নির্বাচনী প্রচারে ঝড় তুললেন শতাব্দী, ভোটারদের কী বার্তা দিলেন তিনি?
Lok Sabha Election 2024: Shatabdi created a storm in the third phase of election campaign, what message did he give to the voters?

The Truth Of Bengal : বীরভূম, পার্থ দাস : রবিবার সিউড়ি পৌরসভার বিভিন্ন জায়গায় ২১টা ওয়ার্ডে ভোট প্রচার ছিল শতাব্দী রায়ের।
সিউড়ি হাটজন বাজার ১৮ নম্বর ওয়ার্ডের ভোট প্রচারে এসেন সাংসদ শতাব্দী রায় সহ সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী যেখানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শতাব্দী রায় বলেন, “ধর্মের নিরিখে ভোট নয় কাজের নিজেকে ভোট দিন। আমি সাংসদ হয়ে এলাকায় প্রচুর উন্নয়ন করেছি। তবে 19 লক্ষ মানুষের সব চাহিদা পূরণ না করতে পারলেও বীরভূমের অনেক উন্নয়নে আমি সামিল হয়েছি। এমনকি পার্লামেন্টে কি বলে একদিনও অ্যাপশেন্ট না থেকে মানুষের কথা বলেছি। বীরভূমের সুবিধা অসুবিধা তুলে ধরেছি। আর যারা ধর্মের বিবেচনায় রাজনীতি করেন তাদেরকে বলতে চাই, ধর্মের নিরিখে নয় কাজে নিরিখে নির্বাচন করবেন।”
এছাড়াও তিনি বলেন, “আপনি যাকে জিতিয়ে বিধায়ক করলেন সে কাজ করছে কিনা সেটাই দেখা উচিত। আর আমাকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। তৃণমূল সুখে-দুখে মানুষের পাশে থাকে তাই যারা ধর্মের রাজনীতি রঙ চড়াতে চাইছে তারা বাংলায় বিবাদ লাগাতে চাইছে। তাই ধর্মের রাজনীতিতে নির্বাচন নয় কর্মের রাজনীতি নিয়ে নির্বাচন। আপনি তাকেই নির্বাচিত করুন যে আপনার পাশে থাকবে আপনার এলাকায় কাজ করেছে।”






