Peak Ascent: অনামী শৃঙ্গে প্রথম সাফল্য, ইতিহাস গড়লেন সোনারপুরের শুভেন্দু
বাঙালি পর্বতারোহী শুভেন্দু মন্ডল সমস্ত বাধা পেরিয়ে শৃঙ্গ জয় করলেন।
Truth Of Bengal: ইতিহাস গড়লেন বাঙালি পর্বতারোহী শুভেন্দু মণ্ডল। দারচা মায়ার ভ্যালির অনামী শৃঙ্গে প্রথম সাফল্য। দীর্ঘ উচ্চ শৃঙ্গ ও প্রতিকূল আবহাওয়াকে অনায়াসেই জয় করলেন তিনি (Peak Ascent)। বাঙালি অভিযাত্রী শুভেন্দু মণ্ডলের ঐতিহাসিক আরোহণের ইতিহাস রচনা হল। এর আগে ২০১৫ সালে একটি বিদেশি দল ৫,৫৫০ মিটার পর্যন্ত উঠেও খারাপ আবহাওয়ার কারণে অভিযান বন্ধ করতে বাধ্য হয়েছিল। বাঙালি পর্বতারোহী শুভেন্দু মন্ডল সমস্ত বাধা পেরিয়ে শৃঙ্গ জয় করলেন।
[আরও পড়ুন: Voter Credibility: সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক]
অভিযানের প্রথম চার-পাঁচ দিন ছিল প্রবল চ্যালেঞ্জিং—অবিরাম তুষারপাত, তীব্র ঠান্ডা আর দমকা হাওয়ায় শিবিরে আটকে থাকতে হয়েছিল তাদের। তবে পঞ্চম দিন থেকে আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হলে শুরু হয় মূল আরোহণের প্রস্তুতি। নির্দিষ্ট সময়ে পরিকল্পনা মেনে এগোতে গিয়ে দলের মনোবলই ছিল সবচেয়ে বড় শক্তি। ৬ অগাস্ট ভোররাতে চূড়ান্ত আরোহণ শুরু শুভেন্দু, সঙ্গে দুই শেরপা। দীর্ঘ সময় ধরে কঠিন ঢাল বেয়ে ওঠার পর, সকাল ৩টা ০৬ মিনিটে শীর্ষে পৌঁছে যায় তারা (Peak Ascent)।
[আরও পড়ুন: OBC List: ওবিসি তালিকা নিয়ে জটিলতা অব্যাহত, দ্রুত শুনানির আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট]
গত ৬ অগাস্ট সকাল ৩টা ০৬ মিনিটে এই ইতিহাস গড়লেন তিনি। দুই শেরপার সহায়তায় তিনি প্রথমবার সফলভাবে পা রাখলেন দারচা মায়ার ভ্যালির এক অনামী শৃঙ্গের চূড়ায়। গত ২৯ জুলাই কলকাতা থেকে দারচা উদ্দেশে রওনা হয় পাঁচ সদস্যের দলটি। দলের সদস্যরা হলেন হিন্দ মোটরের অর্পিতা রায়, গুড়াপের অনুসূয়া দে, হিমাচল প্রদেশ প্রবাসী ময়ূর বণিক, উত্তরাখণ্ডের নির্মল কুমার এবং সোনারপুরের শুভেন্দু মণ্ডল। এই সাফল্য শুধু দলের জন্য নয়, ভারতের পর্বতারোহণ ইতিহাসেও নতুন অধ্যায় যোগ করল। শুভেন্দু জানান, অনামী শৃঙ্গ জয় করা মানে শুধু উচ্চতার রেকর্ড নয়, প্রকৃতির সঙ্গে এক গভীর সংলাপ যেখানে ধৈর্য, সাহস আর দলগত চেতনার জয় হয় (Peak Ascent)।






