রাজ্যের খবর

Konnagar: মাত্র ৩০ টাকায় কোটিপতি! লটারির টাকায় স্ত্রীর জীবন বাঁচাতে চান সুজিত

গত সোমবার, কোন্নগর বাজার সংলগ্ন একটি লটারি কাউন্টার থেকে ৩০ টাকায় একটি লটারি টিকিট কেনেন সুজিত।

Truth of Bengal: হুগলির কোন্নগর কানাইপুর কলোনির বাসিন্দা সুজিত মন্ডলের জীবনে এক রাতেই বদলে গেল সব কিছু। মাত্র ৩০ টাকার একটি লটারি টিকিট কেটেই তিনি জিতে গেলেন এক কোটি টাকা! ভাগ্যের এমন চমক যেকোনও সিনেমার কাহিনিকেও হার মানাবে।(Konnagar)

গত সোমবার, কোন্নগর (Konnagar) বাজার সংলগ্ন একটি লটারি কাউন্টার থেকে ৩০ টাকায় একটি লটারি টিকিট কেনেন সুজিত। প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে টিকিট কেটেছিলেন তিনি, বিশেষ কোনও আশা ছিল না। কিন্তু ফল প্রকাশ হতেই দেখা যায়, তাঁর টিকিটেই লেগেছে এক কোটি টাকার প্রথম পুরস্কার! প্রথমে চোখ-কান কিছুই বিশ্বাস করতে পারেননি তিনি। পরে নিশ্চিত হন, সত্যিই তিনি কোটিপতি হয়ে গিয়েছেন।

[আরও পড়ুনঃ ‘প্রেম কি অপরাধ?’, প্রকৃত ভালবাসা ও পকসো অপরাধের পার্থক্য করার আহ্বান সুপ্রিম কোর্টের]

সাধারণ একটি নিম্নবিত্ত পরিবারে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে কাটছিল সুজিতের জীবন। কিন্তু অভাবের ঘেরাটোপ ছিন্ন করতে পারছিলেন না কিছুতেই। তার ওপর স্ত্রীর দু’টি কিডনিই বিকল হয়ে যাওয়ায় চিকিৎসার ব্যয়ভার যেন পাহাড়ের মতো চেপে বসেছিল সংসারের উপর। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েও উন্নতি হচ্ছিল না স্ত্রীর, কারণ প্রয়োজনীয় অর্থের জোগান ছিল না।(Konnagar)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

এই অবস্থায় হঠাৎ করে এক কোটি টাকার লটারি জয় যেন ঈশ্বরের আশীর্বাদ হয়ে এসেছে সুজিতের জীবনে। তিনি বলেন, “পুরস্কার জিতেছি ভালো লাগছে। ৪-৫ বছর ধরে আমি টিকিট কাটছি। এক কোটি টাকার পুরস্কার জিতব এটা আশা করিনি।স্ত্রীর দুটো কিডনি খারাপ এখন তার চিকিৎসা করাব।”(Konnagar)

লটারি বিক্রেতা জানান, “ধারে টিকিট কাটে সুজিত। অনেক সময় দোকানে এসে টিকিট পছন্দ করে বলে যায় রেখে দিতে।আমি নাম লিখে টিকিট ব্যাগে ঢুকিয়ে রাখি। এখনো ১৮০ টাকা পাব ওর থেকে। যে টিকিটে লটারি লেগেছে সেটা আমার ব্যাগেই ছিল। লটারি লাগতেই জানতে পারি। তাড়াতাড়ি দোকান বন্ধ করে সুজিতকে তার বাড়িতে গিয়ে টিকিট দিয়ে নিশ্চিন্ত হই।”

Related Articles