শিশুর ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা নাকি অন্যকিছু? তদন্তে পুলিশ
Police investigating the recovery of the hanging body of the child

The Truth Of Bengal : পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত গোবরডাঙ্গা থানার হায়দাদপুর এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, বেশ কিছু বছর ধরে অঙ্কিতা দাস তার বাবার সাথে একই বাড়িতে থাকত। শনিবার সকালে কিশোরীর বাবা বাড়িতে এসে দেখতে পায় তার ১০ বছরের শিশু কন্যার দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর অঙ্কিতার বাবা স্থানীয়দের সহযোগিতায় তাকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা অঙ্কিতাকে মৃত বলে ঘোষণা করেন।
কিশোরীর বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, “আমাদের পরিবারে কোন সমস্যা ছিল না। এলাকার মানুষও অঙ্কিতাকে বেশ ভালোইবাসতো। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা আমরা কেউ বুঝে উঠতে পারছি না।”
এদিকে ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার দেহটিকে ময়না তদন্তের উদ্দেশ্যে বারাসাত মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
FREE ACCESS






