রাজ্যের খবর

Ilish: প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে অবশেষে বাঙালির পাতে পড়তে চলেছে ইলিশ

মৎস্যজীবীরা জানিয়েছেন, মূলত আবহাওয়া অনুকূলে থাকার কারণে ট্রলার গুলি ভালো ইলিশ পেয়েছে

Truth of Bengal: বাজারে ঢুকলো মরশুমের প্রথম ইলিশ (Ilish)। একদিনের ফিসিংয়ে প্রায় ২৫ টন ইলিশ বাজারে এসেছে। সোমবার সকালে নামখানার খেয়াঘাটে প্রায় ২৫টি ট্রলার ইলিশ নিয়ে ফিরেছে। মৎস্যজীবীরা জানিয়েছেন, মূলত আবহাওয়া অনুকূলে থাকার কারণে ট্রলার গুলি ভালো ইলিশ পেয়েছে। এই রূপ আবহাওয়া থাকলে আগামী কয়েক দিনের ভিতরে বাজারে পর্যাপ্ত পরিমাণের ইলিশ আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

[আরও পড়ুনঃ Canning: ভাঙা সেতু মেরামতির দাবিতে বিক্ষোভ ক্যানিংয়ে, নেতাদের হুমকি গ্রামবাসীদের]

তবে এই দক্ষিণ ২৪ পরগনার নামখানা বন্ধরে মৎস্যজীবী ট্রলার গুলি ফিরলো রূপালী শস্য ইলিশ নিয়ে,এক একটা ইলিশের ওজন প্রায় ৮০০ থেকে এক কিলো। এক একটি ট্রলার প্রায় ৩০ থেকে ৫০ ক্যারেট ইলিশ নিয়ে বন্দরে ফিরেছে। আজ থেকেই খোলা বাজারে বিক্রি হবে রুপালি শস্য ইলিশ মাছ (Ilish)।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

পাশাপাশি ইলিশ পৌঁছাবে বাঙালির পাতে, তবে মৎস্যজীবীরা জানাচ্ছে এখন ওয়েদার একটু খারাপ থাকায় তারা বেশিক্ষণ ধরে মৎস্য স্বীকার করতে পারছে না তবে ওয়েদার একটু পরিষ্কার হলে আরো বেশি রূপালী শস্য পাওয়ার আশা করছে তবে এখনো পর্যন্ত যা রূপালী শস্য পেয়েছে তাতে তারা খুশি।

Related Articles