রাজ্যের খবর

‘চিকেন নেক’ নিয়ে উত্তরবঙ্গে বৈঠকে অমিত শাহ

চিকেন নেক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে

জয় চক্রবর্তী: সীমান্তবর্তী অঞ্চল নিয়ে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ‘জিরো টলারেন্স’ এর নীতি নিয়েছে। পূর্বতন তৃণমূল কংগ্রেসের আমলে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে রীতিমতো ঠান্ডা লড়াই হয়েছে কেন্দ্র ও রাজ্যের। কিন্তু পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল হয়েছে। ‌ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মসনদে বসেছে।

এবার সীমান্তবর্তী অঞ্চল নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক হয়ে কাজ করার পক্ষে সওয়াল করেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‌ পাশাপাশি চিকেন নেক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে। ‌ এই অবস্থায় ১৮ জুলাই উত্তর বঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি কেন্দ্র এবং রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরাও থাকবেন বৈঠকে।

চিকেন নেক নিয়ে প্রয়োজনীয় জমি দেওয়া থেকে শুরু করে সমস্ত ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত বরাবর অঞ্চলে যাতে কাঁটাতার বসানো যায় তার জন্য জমি দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। এমন অবস্থায় সীমান্ত ও চিকেন নেক সম্পর্কিত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে উত্তরবঙ্গে আসছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হবে বলেই নবান্ন সূত্রে খবর।

Related Articles