রাজ্যের খবর

Malda Attack: ধারালো অস্ত্রের কোপে জখম পঞ্চায়েত সদস্যের স্বামী, প্রতিবাদ করায় হামলার অভিযোগ!

অভিযোগ রাস্তায় দাঁড়িয়ে তিনজন মদ্যপান করছিলেন। তারই প্রতিবাদ করেছিলেন।

Truth of Bengal: ফের আক্রান্ত তৃণমূল কর্মীর স্বামী। ধারালো অস্ত্রের কোপ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামীকে। গুরুতর জখম পঞ্চায়েত সদস্যের স্বামী মালদা (Malda Attack)) মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মালদার কালিয়াচক থানার সুজাপুরের ঘটনা। আহত পঞ্চায়েত সদস্যের স্বামীর নাম তৈফিক আলি। বয়স ৪২। বাড়ি সুজাপুর যোগি মোড় তুঁতপাড়ায়। স্ত্রী সোনি বিবি সুজাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য। এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তরা হলেন বেনু সেখ, রেনু সেখ, জাহাঙ্গীর সেখ। অভিযোগ রাস্তায় দাঁড়িয়ে তিনজন মদ্যপান করছিলেন। তারই প্রতিবাদ করেছিলেন। আর তাই তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপনো হয়। ঘটনার তদন্তে কালিয়াচক থানার পুলিশ (Malda Attack)।

আরও পড়ুন: Canning: ভাঙা সেতু মেরামতির দাবিতে বিক্ষোভ ক্যানিংয়ে, নেতাদের হুমকি গ্রামবাসীদের

উল্লেখ্য, দুদিন আগেই খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর উপর হামলা করা হয়। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে, বাঁকুড়ার খাতড়া বাজার এলাকায়। অভিযোগ, সেখানেই আক্রান্ত হন রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি। প্রত্যক্ষদর্শীদের দাবি, লাঠি দিয়ে মারধর করা হয় তাঁকে। গুরুতর জখম হন তিনি।এই ঘটনায় সরাসরি অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।

ruth of Bengal fb Page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

Related Articles