রাজ্যের খবর

ঐতিহ্যবাহী নস্কর বাড়ির পুজো, সাড়ে তিনশো বছরের পুজো প্রস্তুতি তুঙ্গে

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের নস্কর বাড়ি। প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই বাড়ির দুর্গাপুজো। কথিত আছে, এই পরিবারের পূর্বপুরুষেরা স্বপ্নাদেশ পেয়ে শুরু করেছিলেন এই পুজো। সেই ঐতিহ্য আজও ধরে রেখেছেন বর্তমান প্রজন্ম। বর্তমানে এই বাড়ির পুজো হয়ে উঠেছে মিলনের উৎসব। যেখানে একত্রিত হন এলাকার মানুষ।(South 24 Paraganas)

এই পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য—ষষ্ঠীর আগেই শুরু হয়ে যায় দেবীর বোধন। মহালয়ার পর থেকেই দিন গোনা শুরু। ষষ্ঠীর দিন নবপত্রিকার স্নান দিয়ে সূচনা হয় দুর্গোৎসবের মূল পর্বের। তবে পশুবলির কোনো রেওয়াজ নেই এখানে। প্রথা বজায় রাখতে মহাষ্টমীর পর মাসকলাই বলি দিয়ে সম্পন্ন হয় বলির অনুষ্ঠান।(South 24 Paraganas)

মদনমোহন রূপে তৈরি হচ্ছে দুর্গামূর্তি। প্রাচীন দালানবাড়িতে চলছে মণ্ডপ সাজানোর কাজ। পনেরো দিন ধরে উৎসবের আবহে মেতে ওঠেন নস্কর পরিবারসহ আশপাশের গ্রামের মানুষ। প্রাকৃতিক বিপর্যয় বাধা হয়ে দাঁড়ালেও, ভক্তির জোরে সবকিছুকে অতিক্রম করে দুর্গামায়ের আরাধনার প্রস্তুতি তুঙ্গে এখন চূড়ান্ত পর্যায়ে।(South 24 Paraganas)

 

Related Articles