রাজ্যের খবর

Domestic Violence: মাথায় গুলি করে স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত স্বামী

In Nadia’s Nakashipara, Haider Sheikh allegedly shot his wife Maila Bibi dead following repeated domestic disputes; arrested by police and remanded to court.

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: স্ত্রীকে মাথায় গুলি করে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পুলিশের জালে গ্রেফতার অভিযুক্ত স্বামী। নদীয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত কালির বাঁশ এলাকার ঘটনা(Domestic Violence)। জানা যায় মৃত মহিলার নাম মইলা বিবি, স্বামী হাইদার শেখ। অভিযোগ গতকাল রাতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে স্ত্রীকে খুন করে রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করে মৃত বলে ঘোষণা করে যদিও অভিযুক্ত পালানোর আগেই পুলিশের জালে গ্রেফতার হয় স্বামী হায়দার, ধৃতকে মঙ্গলবার তোলা হবে আদালতে।

[আরও পড়ুনঃ Sarfaraz Khan: “ডায়েট কন্ট্রোল করতে হয়েছে” সরফারাজের ওজন ঝরানো নিয়ে জানালেন পিতা নওশাদ]

এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল ও সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে যায় পুলিশ, কি কারনে স্ত্রীকে গুলি করে খুন চলছে তার তদন্ত। অন্যদিকে মঙ্গলবার মৃতদেহের ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ মর্গে(Domestic Violence)। এই ঘটনায় পরিবারসহ এলাকার মানুষ নাকাশিপাড়া থানার সামনে উগরে দেন ক্ষোভ, দাবি করেন দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি।

FB POST: https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য বিষয় স্বামী হায়দার তার স্ত্রীর সাথে মাঝেমধ্যেই অশান্তি করত, এর আগেও একাধিকবার মারধর করার অভিযোগ ছিল হায়দারের বিরুদ্ধে(Domestic Violence)। গৃহবধূর বাপের বাড়ির তরফে বেশ কয়েকবার মীমাংসা করলেও কোনদিনই শুধরাইনি হায়দার। এবার বাড়িতে রাখা আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় গুলি করে খুন করল স্বামী হায়দার। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কে আদালতে পেশ কোরে পুলিশ হেফাজতে নেয়ার আবেদন জানানো হবে।

Related Articles