রাজ্যের খবর

“পাতা পাড়লে টাকা”—লালসায় গাছে উঠে মোবাইল খোয়াল কিশোররা!

মাধব দেবনাথ, নদিয়া: পাতা পাড়লে মিলবে টাকা! এরপরই তিন কিশোর গাছে ওঠে, এমন সময় মোবাইল চুরি করে চম্পট দিল সেই ব্যক্তি। নদিয়া (Nadia) জেলার শান্তিপুর থানা এলাকার ঘটনা।

আরও পড়ুনঃ Kolkata Police: কালীপুজোয় বাজি পোড়ানোর সময় বেঁধে দিল কলকাতা পুলিশ! নিয়ম ভাঙলে কঠোর শাস্তি

সূত্রের খবর, শান্তিপুর থানার বাবলা পঞ্চায়েতের নিকুঞ্জ নগর এলাকার বাসিন্দা তিন কিশোর বৃহস্পতিবার বিকেলে ওই এলাকারই একটি বাগানে বসে মোবাইলে গেম খেলছিল। অভিযোগ, সেই সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি সেই স্থানে আসে। (Nadia)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

জানা যায়, কিশোরদেরকে ওই ব্য়ক্তি গাছ থেকে বেল পাতা পেড়ে দিতে বলে। তার জন্য অর্থের প্রলোভনও দেখায় ওই ব্যক্তি। তা শুনে ওই তিন কিশোর গাছে বেলপাতা পাড়তে ওঠে। বলেন সামনে কালীপুজো তাই বেলপাতা পেড়ে দিতে। তা করলে টাকা পাবে এও বলে। এক পরিজনের দাবি, ৪০০-৫০০ টাকা দেবে বলেন তাঁরা। ফোন পড়ে যেতে পারে, তাই মোবাইলগুলিকে নিচে রেখে যেতে বলে। অভিযোগ, সেই সুযোগে ওই ব্যক্তি তাদের ৩ টি মোবাইল নিয়ে চম্পট দেয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শুক্রবার আনুমানিক ১২ টা নাগাদ শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। (Nadia)

Related Articles