রাজ্যের খবর

ঘরের ভেতর থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ! চাঞ্চল্য এলাকায়

Couple Deadbody found in Jalpaiguri

The Truth of Bengal: ঘরের ভেতর থেকে ষাটোর্ধ্ব স্বামী ও স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। জলপাইগুড়ি বারপাটিয়া গ্রাম পঞ্চায়েতের নাথুয়ার চর এলাকার ঘটনা। মৃত দম্পতির নাম বেচারাম দাস (৬৫) ও রাধারাণী দাস (৬০)। এদিকে মৃতের পরিবার ও প্রতিবেশীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে ওই দম্পতিকে খুন করে তারপর ঝুলিয়ে রাখা হয়েছে৷ শুধু তাই নয় তাদের ঘরের জিনিস পত্রও ছড়িয়ে ছিটিয়ে পরে থাকতে দেখেছেন তারা।  তবে ঘটনার তদন্তের দাবি তোলা হয়েছে।

জানা গেছে বেচারাম দাস ও রাধারাণী দাস নাথুয়ার চরের বাড়িতে থাকতেন। তাদের  তিন মেয়ে। সকলের বিয়ে হয়েছে। আর ছোটো মেয়ের জামাই রতন চন্দ্র দাসের সাথে বেচারাম দাসের  দীর্ঘদিন থেকেই ঝামেলা চলছিলো। গত কাল রাতেও নাকি রতন চন্দ্র দাস শ্বশুর বাড়ি এসেছিলো। সেই সময় তার সাথে বড় ধরনের ঝামেলা হয় বলে অভিযোগ। শুধু তাই নয় এদিন ভোরে রতনকে শ্বশুর বাড়ি থেকে বেড়িয়ে যেতে দেখেন প্রতিবেশীরা। যে কারণে এই ঘটনার পেছেন তার হাত রয়েছে বলেও দাবি তোলা হয়েছে। মৃত বেচারাম দাসের আরেক মেয়ে রিনা সরকার বলেন, তার ছোটো বোন মাঝে মাঝে বাড়ি থেকে চলে যায়৷ তার জন্য বাবা মা কে দায়ী করে জামাইবাবু রতন, বিভিন্ন সময় এসে ঝামেলাও করতো।

গতকাল রাতেও নাকি রতন বেচারাম দাসের বাড়িতে আসে এবং দুইজনের মধ্যে ব্যাপক ঝামেলা হয়। এরপরে ভোর রাতে রতনকে এই বাড়ি থেকে বেড়িয়ে যেতেও দেখেন বাসিন্দারা বলে দাবি। এদিকে রতন দাসের খোঁজ করা হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। যদিও রতন দাসের ছেলে বিশাল দাস দাবি করে বলেন দাদু দিদার সাথে একটা ঝামেলা হয়েছিল। কিন্তু তার বাবা, দাদু ও দিদাকে মারেনি৷ এই মুহুর্তে রতন দাস ডাক্তার দেখাতে গেছে বলে দাবি করেছে বিশাল দাস৷ অন্যদিকে  পুলিশ গিয়ে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতয়ালী থানার পুলিশ।

Free Access

Related Articles