রাজ্যের খবর

হাত-পা বেঁধে মারধর, চুল কেটে দিয়েছে স্বামী! থানায় অভিযোগ দায়ের স্ত্রীর

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর সাতেক আগে বারুইপুর থানার বেলেগাছি এলাকার বাসিন্দা কারিমার সাথে ক্যানিংয়ের মাঝেরপাড়ার বাসিন্দা আজিজুলের বিয়ে হয়।

Truth Of Bengal: লোকেশ হালদার: স্ত্রীর ওপর অমানসিক অত্যাচার! হাত, পা বেঁধে গলায় বেল্ট ঝুলিয়ে মারধর করে সারা শরীরে কাঁচি দিয়ে খুঁচিয়ে জখম করা হয়েছে। পাশাপাশি মাথার চুল গোঁড়া থেকে সম্পূর্ণ কেটে দেওয়ারও অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ক্যানিংয়ের কুমারসা মাঝেরপাড়া এলাকার ঘটনা।

রাতভোর স্ত্রী কারিমা মিস্ত্রিকে মারধর করার অভিযোগ উঠেছে স্বামী আজিজুল সর্দারের বিরুদ্ধে। কারিমা স্বামীর বিরুদ্ধে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত বধূ নির্যাতনের মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর সাতেক আগে বারুইপুর থানার বেলেগাছি এলাকার বাসিন্দা কারিমার সাথে ক্যানিংয়ের মাঝেরপাড়ার বাসিন্দা আজিজুলের বিয়ে হয়। তাঁদের একটি বছর ছয়েকের সন্তানও রয়েছে। বর্তমানেও কারিমা অন্তঃসত্ত্বা। শারীরিক অসুস্থতার কারণে সংসারের সমস্ত কাজ সব সময় করতে পারেন না।

অভিযোগ সেই কারণে আজিজুল ও তার পরিবারের সদস্যরা মাঝেমধ্যেই মানসিক ও শারীরিক নির্যাতন করে কারিমার উপর। সেই নির্যাতন সহ্য করতে না পেরে দিন দুয়েক আগে বাপের বাড়ি চলে যান কারিমা। সেখান থেকে তাঁকে বুঝিয়ে বাড়ি নিয়ে আসেন আজিজুল। বাড়িতে এনেই ঘরের দরজা বন্ধ করে কারিমার ওপর অত্যচার শুরু হয়।

গভীর রাতে কোনও ভাবে আজিজুলের থেকে নিজেকে বাঁচিয়ে বাপের বাড়ি ফোন করেন কারিমা। তাঁরাই এসে নিজেদের মেয়েকে উদ্ধার করেন। বৃহস্পতিবার এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়। যদিও থানায় অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে।

Related Articles