রাজ্যের খবর

Child Assault: পাখি মারার অভিযোগে ৯ বছরের নাবালককে মারধর,  গ্রেফতার বিজেপি নেতা নন্দলাল রাউতিয়া

BJP leader Nandalal Rautia arrested in Naxalbari for allegedly assaulting a 9-year-old boy over bird hunting.

Truth Of Bengal: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি এলাকায় পাখি মারার অভিযোগে ৯ বছরের নাবালককে মারধরের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা নন্দলাল রাউতিয়া(Child Assault)। উল্লেখ্য, গত বুধবার নকশালবাড়ির অটল চা বাগানের সাতভাইয়া ডিভিশনে পাখি মারার অভিযোগে ৯ নাবালককে মারধরের অভিযোগ উঠে নন্দলাল রাউতিয়া নামে এক বিজেপি চা শ্রমিকের বিরুদ্ধে।

[আরও পড়ুন:  Drug Smuggling: ঠাকুরের ছবির পিছনে মাদক দ্রব্য! গ্রেফতার তৃণমূল নেতা সহ ৩, দেখুন ভিডিয়ো]

মারের চোটে গুরুতর যখম হন ৯ বছরের প্রশান্ত তির্কি। তাকে প্রথমে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়(Child Assault)। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। অন্যদিকে এই ঘটনায় নাবালকদের পরিবারে তরফ থেকে ঐদিন অর্থাৎ বুধবার রাতেই নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

লিঙ্ক: https://www.facebook.com/truthofbengal/

যদিও এই ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল। লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ(Child Assault)। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। অন্যদিকে জখম প্রশান্ত বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related Articles