Drug Smuggling: ঠাকুরের ছবির পিছনে মাদক দ্রব্য! গ্রেফতার তৃণমূল নেতা সহ ৩, দেখুন ভিডিয়ো
Truth Of Bengal: বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে তিন ভদ্র লোক। আর তার পিছনে গাঁজা! তাদের হাতে ব্যাগ ভর্তি ঠাকুরের ছবি। সন্দেহ বশে তল্লাশি চালাতেই পুলিশের চক্ষু চড়ক গাছ (Drug Smuggling)। ঠাকুরের ছবির পিছন থেকে বেরিয়ে এল প্যাকেট প্যাকেট গাঁজা। সঙ্গে সঙ্গে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। প্রায় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
TMC leaders are now using Photos of Hindu gods to carry drugs.
TMC leader Lalon Sheikh and two others arrested carrying drugs hidden inside photos of Bhagwan Ganesh, Laxmi and Shiva.
Lalon Sheikh, a Trinamool Congress member from the Narayanpur gram panchayat.
Mamata Banerjee… pic.twitter.com/GuS7RbAJ9O
— Facts (@BefittingFacts) July 6, 2025
পুলিশ তল্লাশি চালাতে গিয়ে, অভিযুক্তদের কাছে কয়েক ব্যাগ ভর্তি ঠাকুরের ছবি রয়েছে। সেই ঠাকুরের ছবিগুলোর তল্লাশি করতে গিয়ে পুলিশের চক্ষু চড়ক গাছ। তারা দেখতে পায় লক্ষ্মী, গণেশ ও শিব ঠাকুরের ছবির পিছনে গাঁজা লুকিয়ে রেখেছে দুস্কৃতীরা। অভিযুক্তরা এই গাঁজা ভিন রাজ্যে পাচারের পরিকল্পনা করেছিল বলে জানা গিয়েছে।
এই ইস্যু নিয়ে জেলা তৃণমূল চেয়ারম্যান আশিস বন্দ্য়োপাধ্যায় বলেন, ‘অঞ্চল সভাপতি জানিয়েছেন নারায়ণপুর পঞ্চায়েতের সদস্য লালন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। আইন আইনের পথে চলবে। আমরা তাঁর এই কাজের তীব্র বিরোধিতা করি (Drug Smuggling)।’
[আরও পড়ুন: Kasba case: কসবা কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! মনোজিতের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি অভিযোগ]






