রাজ্যের খবর

Bengal Weather: দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি, উত্তাল সমুদ্র, কী বলছে আবহাওয়া অফিস

Heavy rain lashes South Bengal with thunderstorms and strong winds.

Truth Of Bengal: মৌসুমী অক্ষরেখা বর্তমানে সক্রিয় এবং তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ (Bengal Weather) অঞ্চলের উপর দিয়ে বিস্তৃত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বজায় রয়েছে এবং সমুদ্রও থাকছে উত্তাল। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

[আরও পড়ুন: Bengali Horoscope: লক্ষ্মীবারে সাফল্যের সোপান! কী বলছে আজকের রাশিফল?]

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন কলকাতা সহ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামসহ প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে।

শুক্রবার থেকে সাময়িকভাবে বৃষ্টির পরিমাণ কমলেও, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি ফের বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সোমবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে, আগামী মঙ্গলবারের আগে আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে (Bengal Weather)।

এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আজ থেকে ১০ জুলাই পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। শুক্র ও শনিবার পরিস্থিতি প্রায় একইরকম থাকবে। রবিবার থেকে বৃষ্টির প্রকোপ বাড়তে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারসহ কয়েকটি জেলায়, যেখানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

[আরও পড়ুন: Yash Dayal: যশ দয়ালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, পাল্টা মামলা করলেন ভারতীয় পেসার]

আবহাওয়ার এই পরিবর্তনজনিত পরিস্থিতিতে উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সতর্ক থাকতে এবং সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে (Bengal Weather)।

Related Articles