Color Hill: বাংলার ‘রঙিন পাহাড়’ কোথায় জানেন? ঝাড়গ্রামেই আছে একখন্ড অস্ট্রেলিয়া
বাংলার বুকেও রয়েছে একখণ্ড অস্ট্রেলিয়া। ঝাড়গ্রামে রয়েছে রঙিন পাহাড়।
Truth of Bengal: অচেনাকে চেনার, অজানাকে জানার তীব্র আকাঙ্খা বাড়িয়ে তোলে বেড়ানো। সব সময় যে বহুদূরে বেড়াতে যেতে হবে এমন নয়। ঘরের কাছেও থাকতে পারে আরশিনগর। শুধু তার খোঁজ রাখা দরকার। যেমন, সুদূর অস্ট্রেলিয়ায় রয়েছে উলুরু (Uluru) মাউন্টেন। এর অপর নাম হল রঙিন পাহাড়। কারণ পাহাড়ে সূর্যের আলো পড়লে পাথরের রঙ বদলাতে শুরু করে। গোটা বিশ্বে এরকম বিরল ঘটনা আর দেখা যায় না। অস্ট্রেলিয়ার উলুরু পাহাড়ের উচ্চতা ৩৪৮ মিটার। প্যারিসের আইফেল টাওয়ার, মেলবোর্নের ইউরেকা টাওয়ারের চেয়ে উঁচু। ১৯৫০ সালে ন্যাশনাল পার্কের তকমা পায় উলুরু পাহাড়। এখানে অস্ট্রেলিয়ার আদিম অধিবাসী আনানগুদের বসবাস (Color Hill)।
আরও পড়ুনঃ Karam Festival: ঢোল-মাদলের ছন্দে মাতল দক্ষিণ দিনাজপুরের আদিবাসী সমাজ, পালিত হল করম পরব
বাংলার বুকেও রয়েছে একখণ্ড অস্ট্রেলিয়া। ঝাড়গ্রামে রয়েছে রঙিন পাহাড়। এই অফবিট পর্যটন কেন্দ্র ঝাড়গ্রামের পর্যটন মানচিত্রে নয়া পালক যোগ করেছে। স্থানীয় মানুষদের কাছে রঙিন পাহাড় ‘খাদান ডুংরি’ নামে বেশি পরিচিত। ঝাড়গ্রামের বেলপাহাড়ির ওদালছুয়া গ্রামের মধ্যে দিয়ে কিছুটা গিয়ে তারপর কয়েকশো মিটার এগোলেই জঙ্গল পড়বে। সেই জঙ্গল পেরিয়ে গেলেই আপনি দেখতে পাবেন রঙিন পাহাড়। এই পাহাড়টি দেখলে মনে হবে কেউ যেন পাহাড়ের গায়ে রং তুলি দিয়ে নানা রঙের আঁকিবুঁকি কেটেছে। আসলে সূর্যের আলো পাহাড়ের গায়ে পড়ে সাদা রঙের পাথর রঙিন হয়ে যায় (Color Hill)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
ঝাড়গ্রামের রঙিন পাহাড়ের নানান রকমের রঙের পাথরের অপরূপ সৌন্দর্যের সঙ্গে সাদৃশ্য রয়েছে অস্ট্রেলিয়ার উলুরু পাহাড়ের। উলুরু পাহাড়ের ওপর সূর্যের আলো পড়লে পাথরের রং পরিবর্তন হতে শুরু করে। কিন্তু ঝাড়গ্রামের রঙিন পাহাড়ের রঙ পরিবর্তন হয়নি, একেবারে রঙিন পাথর দিয়েই তৈরি হয়েছে এই পাহাড়। এখনো অচেনা হলেও ক্রমশ ঝাড়গ্রামের এই রঙিন পাহাড়ে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। কলকাতা থেকে বেলপাহাড়ির রঙিন পাহাড়ের দূরত্ব আনুমানিক ২২২ কিমি। ঝাড়গ্রাম থেকে ৩৫ কিমি দূরে অবস্থিত বেলপাহাড়ি। ঝাড়গ্রামের বেলপাহাড়ির ওদালছুয়া গ্রামের বাসিন্দা রাজেশ মাহাতোর হাত ধরে পরিচিতি পায় এই রঙিন পাহাড়। তবে এখানে থাকার কোনো হোটেল নেই (Color Hill)।






