রাজ্যের খবর

Karam Festival: ঢোল-মাদলের ছন্দে মাতল দক্ষিণ দিনাজপুরের আদিবাসী সমাজ, পালিত হল করম পরব

সকাল থেকে গ্রামের অলিতে-গলিতে সাজ সাজ রব। সন্ধ্যা নামতেই শুরু হয় পুজো, আর রাতভর চলে ঢোলক, মাদল আর করমগানের ছন্দ

Truth of Bengal: ভাদ্র মাসের একাদশী মানেই করম পরব। প্রকৃতির পূজারী আদিবাসী সমাজের মানুষ এদিন করম ডাল এনে মঙ্গলকামনায় মাতেন নৃত্যগীতে। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের একমাইল ও শংকরপুর এলাকাও মেতেছিল করমের উৎসবে। সকাল থেকে গ্রামের অলিতে-গলিতে সাজ সাজ রব। সন্ধ্যা নামতেই শুরু হয় পুজো, আর রাতভর চলে ঢোলক, মাদল আর করমগানের ছন্দ (Karam Festival)।

আরও পড়ুনঃ Suvendu Adhikari: এসএসসি তালিকা নিয়ে ফের বিতর্ক, সম্পূর্ণ ১৯৫৮ জনের নাম প্রকাশের দাবি শুভেন্দুর

আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর। ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন-সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। শংকরপুর, একমাইল ও মঙ্গলপুর—এই তিন গ্রামের শতাধিক মানুষ মিলেমিশে পুজোয় অংশ নেন (Karam Festival)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

উৎসবে অতিথিরাও মেতে ওঠেন নাচে-গানে। করমের ছন্দে পা মেলান অশোক কৃষ্ণ কুজুর। উপস্থিত গ্রামবাসীর মুখে ফুটে ওঠে খুশির ঝলক। রাতভর চলা অনুষ্ঠান ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। করমপূজো যেন শুধু ধর্মীয় আচার নয়, আদিবাসী সমাজের এক বৃহৎ সামাজিক মিলনক্ষেত্র—আনন্দ আর ঐক্যের প্রতীক (Karam Festival)।

Related Articles