ভারতে এল স্যামসাংয়ের ২০২৬ Mini LED টিভি, সস্তায় প্রিমিয়াম অভিজ্ঞতার সুযোগ!
প্রথাগত LED টিভির তুলনায় এই Mini LED ব্যাকলাইটিং সিস্টেমে অনেক ছোট LED ব্যবহার করা হয়েছে।
Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট Samsung ভারতের বাজারে তাদের 2026 Mini LED TV আনল। নয়া মডেলের টিভির দাম শুরু হচ্ছে ৪২৯৯০ টাকা থেকে। ৪৩-ইঞ্চি থেকে ১০০ ইঞ্চি পর্যন্ত মডেল রয়েছে। নতুন Mini LED টিভিগুলোতে স্যামসাংয়ের MetalStream Design ব্যবহার করা হয়েছে। প্রথাগত LED টিভির তুলনায় এই Mini LED ব্যাকলাইটিং সিস্টেমে অনেক ছোট LED ব্যবহার করা হয়েছে।
এছাড়াও Pure Spectrum Color প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া সিনেমা, স্পোর্টস এবং স্ট্রিমিং কন্টেন্টের মানোন্নয়নের জন্য এতে Color Booster এবং Mini LED HDR-এর মতো ফিচার রয়েছে। গেমারদের জন্য এই টিভিতে Motion Xcelerator 144Hz সাপোর্ট রয়েছে। স্যামসাংয়ের এই লেটেস্ট Mini LED টিভিতে স্যামসাংয়ের NQ4 AI Gen2 Processor ও AI Sound Controller রয়েছে। এটি কন্টেন্টের ধরন এবং ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী সাউন্ড সেটিং অ্যাডজাস্ট করতে পারে।
এছাড়াও এই টিভিগুলো One UI Tizen-এ চলে এবং স্যামসাং এতে ৭ বছর পর্যন্ত OS আপগ্রেডের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও Samsung TV Plus, SmartThings ইন্টিগ্রেশন, Samsung Knox Security, Apple AirPlay, Alexa এবং Google Assistant সাপোর্টের মতো বিভিন্ন স্মার্ট ফিচার রয়েছে।






