প্রযুক্তি

উইন্ডোজ ইউজারদের জন্য স্যামসাংয়ের বড় চমক! এবার পিসি-তে এল ‘এজেন্টিক এআই’ ব্রাউজার

AI নিজে থেকেই কাজ বুঝে তার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ করে

Truth of Bengal: Windows এর জন্য এবার এআই প্রযুক্তি নির্ভর ব্রাউজার আনল দক্ষিণ কোরিয়ার মোবাইল প্রস্তুতকারী সংস্থা Samsung ৷ এবার নিজেদের তৈরি স্মার্টফোনের জন্য ব্রাউজার আনল Samsung। এবার ওই ব্রাউজার Windows PC র জন্যও আনল Samsung। নতুন এই ব্রাউজার সম্পূর্ণভাবে Agentic AI নির্ভর। সাধারণ AI এজেন্টের তুলনায় Agentic AI আলাদা। AI নিজে থেকেই কাজ বুঝে তার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ করে ৷ আলাদা করে ব্যবহারকারীর তরফে কোনও প্রম্পট দেওয়ার প্রয়োজন হয় না ৷

ব্যবহারকারীরা এই ব্রাউজারটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন ৷ যাঁরা Windows 10 (1809 ভার্সন) এর ওপরের কোনও ভার্সন ব্যবহার করেন তাঁদের ডেস্কটপে এই ব্রাউজার সাপোর্ট করবে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে এই ব্রাউজার অ্যাজেন্টিক নির্ভর হলেও গোটা বিশ্বে এখনই এই ফিচার ব্যবহার করা যাবে না ৷ প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকায় এই নয়া ব্রাউজার ব্যবহার করা যাবে। Samsung ব্রাউজারে রয়েছে Pass অপশন ৷ যেখানে ব্যবহারকারীরা নিজেদের বিভিন্ন পছন্দের বিষয় স্টোর করে রাখতে পারবেন ৷ এছাড়াও কন্টেন্ট সামারি, ট্যাব ম্যানেজ নেভিগেট ব্রাউজিং হিস্ট্রির মতো একাধিক ফিচার দেওয়া হয়েছে ৷

Related Articles