প্রযুক্তি

ভারতের বাজারে আসল Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর Samsung Galaxy M47 5G

ম্যাট টেক্সচারে রাফ রেড ও ব্লেজ ব্লু রঙে মিলবে নয়া মডেলের স্মার্টফোন।

Truth of Bengal: ভারতের Gen Z ক্রেতাদের কথা মাথায় রেখে দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট Samsung ভারতে আনল Samsung Galaxy M47 5G স্মার্টফোন। Samsung Galaxy M47 5G স্মার্টফোনে দেওয়া হয়েছে Qualcomm’s Snapdragon 6 Gen 3 চিপসেট যা 4nm প্রসেসিংয়ের ক্ষমতা রাখে ৷ LPDDR5X RAM and UFS 3.1 স্টোরেজ রয়েছে।

ম্যাট টেক্সচারে রাফ রেড ও ব্লেজ ব্লু রঙে মিলবে নয়া মডেলের স্মার্টফোন। ই-কমার্স সাইট Amazon-এর মাধ্যমে ৪ জুলাই থেকে ফোন কেনা যাবে৷ ২২৯৯৯ টাকা থেকে দাম শুরু। উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা রয়েছে ৷ ২ মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর রয়েছে ৷ ফ্রন্টে সেলফির জন্য রয়েছে ১২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা ৷

Samsung Galaxy M47 5G স্মার্টফোনে রয়েছে 6.7 ইঞ্চি ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে। Corning Gorilla Glass ও 6000mAh ব্যাটারি রয়েছে ৷ ফলে সিঙ্গল চার্জে এই ফোনটি সারাদিন ব্যবহার করা যাবে৷ 45W ফাস্ট চার্জিং ফিচারও রয়েছে ৷ কানেক্টিভিটির জন্য রয়েছে 5G, 4G LTE, Wi-Fi, এবং Bluetooth র সুবিধা ৷ Qualcomm’s Snapdragon 6 Gen 3 চিপসেট ও LPDDR5x RAM এবং UFS 3.1 স্টোরেজ রয়েছে। Android 16-ভিত্তিক OneUI 8.5 OS রয়েছে। আগামী ৬টি OS আপডেট এবং ৬ বছর সিকিউরিটি আপডেট ফিচার দেওয়া হবে।

Related Articles