Truth of Bengal: Motorola ভারতের বাজারে ভারতীয় ক্রেতাদের কথা ভেবে G-series এর আগামী প্রজন্মের স্মার্টফোন Moto G57 Power 5G আনল। ভারতে মোটো জি57 পাওয়ার 5জি ফোনের দাম শুরু ১২৯৯৯ টাকা থেকে। মোটো জি57 পাওয়ার 5জি ফোনটি Snapdragon 6s Gen 4 চিপসেট, 50MP Sony LYTIA 600, 7000mAh ব্যাটারি মতো ফিচার রয়েছে। PANTONE Corsair, PANTONE Fluidity, PANTONE Regatta রঙে নয়া স্মার্টফোন 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলে পাওয়া যাবে। মোটো জি57 পাওয়ার 5জি ফোনের বিক্রি ৩ ডিসেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে অনলাইনে Flipkart এবং সংস্থার অফিসিয়াল সাইট মারফত।
মোটো জি57 পাওয়ার 5জি ফোনে 6.72 ইঞ্চি Full HD+ (2400p × 1080) ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য Corning Gorilla Glass 7i রয়েছে। মোটো জি57 পাওয়ার 5জি ফোনে রয়েছে Qualcomm Snapdragon 6s Gen 4 চিপসেট। মোটো জি57 পাওয়ার ফোনের প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল Sony LYTIA™️ 600 সেন্সর রয়েছে যা 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং তৃতীয় ক্যামেরা হিসেবে 2-in-1 লাইট সেন্সর সহ পেয়ার করা। সেলফি তোলার জন্য এতে থাকছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রিয়ার এবং সেলফি দুটি ক্যামেরা 2K ভিডিও শুট করতে সক্ষম। মোটো জি57 পাওয়ার ফোনে 7000mAh ব্যাটারি রয়েছে যা 33W টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করে।






