এপ্রিল থেকেই বন্ধ হচ্ছে Messenger.com! চ্যাট করতে হলে মানতে হবে মেটার নতুন নিয়ম
মেটা হেল্প সেন্টার জানিয়েছে, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে messenger.com পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।
Truth of Bengal: এপ্রিলেই বন্ধ হতে চলেছে Meta-র মেসেজিং ওয়েবসাইট Messenger.com ৷ Meta Help Center এর তরফে এবিষয় আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। মেটা হেল্প সেন্টার জানিয়েছে, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে messenger.com পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। যাঁরা ডেস্কটপে চ্যাট করতে চান তাঁদেরকে ফেসবুক মেসেজিং ইন্টারফেস ব্যবহার করতে হবে। ২০২৬ সালের পর যাঁরা messenger.com খুলবেন তাঁদের সরাসরি ফেসবুক মেসেঞ্জার ইন্টারফেসে রিডাইরেক্ট করা হবে ৷
সঙ্গে সঙ্গে মেসেজিং উইন্ডো পপ-আপ খুলে যাবে অথবা ব্যবহারকারীরা মেসেঞ্জার মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন। তবে PIN ব্যবহার করে পুরনো চ্যাট ফেসবুক মেসেঞ্জারে ফিরিয়ে আনতে পারবেন। মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে মেটা কর্তৃপক্ষ। ২০০৮ সালে Messenger চালু করা হয়। সে’সময় অ্যাপের নাম ছিল Facebook Chat ৷ ২০১১ সাল থেকে মেসেঞ্জারকে একটি আলাদা অ্যাপ হিসাবে চালু করে মেটা কর্তৃপক্ষ।





