গোপনীয় স্পর্শকাতর চ্যাট লুকোতে নয়া ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ
কোন অংশ গোপন রাখা হয়েছে তা দেখতে চাইলে ট্যাপ করলে দেখা যাবে।
Truth of Bengal: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তি গোপনীয়তা বা প্রাইভেসির দিকে আরও বেশি করে নজর দিচ্ছে মেটা কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নয়া প্রাইভেসি ফিচার ‘স্পয়লার মেসেজ’। এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা স্পর্শকাতর বা গোপনীয় মেসেজ অন্যদের কাছ থেকে গোপন করে নিতে চাইলে ব্লার করে রাখতে পারবেন।
WABetaInfo র প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ফিচার নিয়ে আপাতত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপে মেসেজ লেখার পর যে অংশ লুকিয়ে রাখতে চান তা সিলেক্ট করে নিন। ৩টি ডট মেনু ট্যাপ করে স্পয়লার বেছে নিন। মেসেজ পাঠালে প্রাপক মেসেজের সিলেক্ট করা নির্দিষ্ট অংশ ব্লারড অবস্থায় দেখবে। কোন অংশ গোপন রাখা হয়েছে তা দেখতে চাইলে ট্যাপ করলে দেখা যাবে।
পাশাপাশি, অনলাইন জালিয়াতির হাত থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে মেটা কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপের সুরক্ষার বিষয় বিশেষ জোর দিচ্ছে। ৫টি সুরক্ষা ফিচার চালু হয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে অচেনা অজানা নম্বর থেকে ফোন আসলে রিং হবে না। নীরব থাকবে। সেই সব কল একমাত্র দেখা যাবে কল ট্যাব ও নোটিফিকেশন সেকশনে। অচেনা অজানা নম্বর থেকে ফোন আসলে হোয়াটসঅ্যাপে সতর্কবার্তা আসবে। মেসেজ বা কল ব্লক করবেন নাকি রিসিভ করবেন তা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারবেন। ভিডিও কল অচেনা অজানা কারোর সঙ্গে স্ক্রিন শেয়ার করলে সতর্কবার্তা আসবে। সাইবার জালিয়াতরা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিজেদের ফোনে লিঙ্ক করাতে পারে। সেরকম হলে হোয়াটসঅ্যাপে আগেই সতর্কবার্তা আসবে। এছাড়াও ২ স্টেপ ভেরিফিকেশনের দিকে নজর দিচ্ছে মেটা।






