WTC Final: টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জিততে বাভুমাদের দরকার ২৮২ রান
প্রথম ইনিংসের দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন অজি ব্যাটিং লাইন আপের পাশাপাশি মিডল অর্ডার ব্যাটাররা।
Truth of Bengal: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে এখন বেশ কিছুটা এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৭৪ রানে এগিয়ে থাকার সুবাদে দ্বিতীয় ইনিংসে অজিদের সংগ্রহ ২০৭ রান। অর্থ্যাৎ খেতাব জিততে গেলে বাভুমার দলকে করতে হবে মোট ২৮২ রান (WTC Final)।
প্রথম ইনিংসের দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন অজি ব্যাটিং লাইন আপের পাশাপাশি মিডল অর্ডার ব্যাটাররা। না হলে আরও বড় রানের টার্গেট-ই প্রোটিয়াদের সামনে খাড়া করতে পারত কামিন্স বাহিনী। কিন্তু তা সম্ভব হয়নি তাঁদের জন্যই। লাবুশানে, গ্রিন, খোয়াজা, ট্রাভিস হেড ব্যর্থতার তালিকায় নাম লেখালেন। ফলে কার্যত ধুঁকতে শুরু করে অস্ট্রেলিয়া। এই সময় বল হাতে যে পারফরম্যান্সটা রাবাডা, জানসেন, লুঙ্গিরা দেখালেন তার প্রশংসা করতেই হবে (WTC Final)। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে নিজের সেরাটা দিলেন রাবাডা। দুই ইনিংস মিলিয়ে তাঁর ঝুলিতে মোট ৯টি উইকেট। অপর দিকে প্রথম ইনিংসে ৩ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে এক উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হল জানসেনকে। তিনি পারলেন না ঠিকই, কিন্তু লুঙ্গি ঝুলিতে পুড়ে নিলেন তিন উইকেট।
আরও পড়ুন: Bizarre Viral Nadia: ছাগল কিনতে গিয়ে শারিরীক সম্পর্ক, ভিডিও ফাঁস হতেই পুলিশের দ্বারস্থ গৃহবধূ
তৃতীয় দিনের খেলা শুরুর আগে অস্ট্রেলিয়ার হাতে ছিল দুই উইকেট। সবাই যখন ভেবেছিলেন যে খেলা শুরুর মাত্র কয়েক মিনিট বাদেই হয়ত শেষ হয়ে যাবে অস্ট্রেলিয়ার ইনিংস, কিন্তু তা হল না। বরঞ্চ উল্টে আড়াই ঘন্টা ক্রিজে কাটিয়ে দিলেন লাস্ট ডাউন অজি ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকার বোলাদের বিপক্ষে তখন বুক চিতিয়ে লড়াই করছেন মিচেল স্টার্ক। গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা যাঁকে চেনন বোলার হিসেবেই। একেই বলে ক্রিকেট। বড় অনিশ্চয়তার খেলা। কখন কাকে রাজা করবেন, আর কখন কাকে প্রজা করবেন সেটা হয়ত ক্রিকেট ছাড়া আর কেউ জানে না। যেমন ঘটল শুক্রবার লর্ডসের ২২ গজে।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
তৃতীয় দিনের খেলা যখন শুরু হয়, তখন মিচেল স্টার্কের সংগ্রহ ছিল মাত্র ১৬ ও তাঁর সহযোগী লায়নের সংগ্রহ ছিল মাত্র ১ রান। সেখান থেকেই স্টার্কের দুরন্ত ব্যাটিং। ১৩৬ বল খেলে অপরাজিত থেকে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। লায়ন ১ রান যোগ করে ফিরে গেলেও হ্যাজালউডকে সঙ্গে নিয়ে টেস্টের আসল খেলাটাই খেলে চলেছিলেন তাঁরা (WTC Final)। কিন্তু শেষ পর্যন্ত বেশিক্ষণ তা স্থায়ী হল না। ১৭ রান করে হ্যাজালউড ফিরে যেতেই অজিদের ইনিংসের সমাপ্তি ঘটে।
ট্রফি জয়ের জন্য দরকার ২৮২ রান। হাতে সময় দু’দিন। সুতরাং সেইভাবেই খেলতে হবে। না হলে বিপদ অবধারিত। ঘুচবে না ‘চোকার্স’ বদনামও। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও নিজের জাত চেনাতে ব্যর্থ হলেন রিকেলটন। মাত্র ছয় রানেই তাঁকে ফিরতে হয় স্টার্কের বলে আউট হয়ে। এবার দেখার বাকি ব্যাটাররা দক্ষিণ আফ্রিকার হয়ে কতটা লড়াই করতে পারেন সেটা অবশ্য সময়ই বলবে।






