Bizarre Viral Nadia: ছাগল কিনতে গিয়ে শারিরীক সম্পর্ক, ভিডিও ফাঁস হতেই পুলিশের দ্বারস্থ গৃহবধূ
প্রেমের ‘ফল’ হিসেবে শহিদুল গোপনে ক্যামেরাবন্দি করেন তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও।
Truth of Bengal: ছাগল বিক্রি করতে গিয়ে কেউ প্রেমে পড়বে, সেটা কি কেউ কখনও ভেবেছিল? কিন্তু প্রেম করে যদি সেই প্রেম ভিডিও আকারে ফাঁস হয়ে যায়, তাহলে তো ছাগলও বলে উঠবে—”বাপরে বাপ!” ঠিক তেমনই এক অবাক কাণ্ড ঘটেছে নদীয়ার চাপড়া থানা এলাকায়। ঘটনায় জড়িত এক ছাগল ব্যবসায়ী এবং তার ‘ক্রেতা’ এক গৃহবধূ (Bizarre Viral Nadia)।
আরও পড়ুন: flight: ফের বিমানে বোমাতঙ্ক! টেক অফের পরই জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের
ঘটনার সূত্রপাত শহিদুল শেখ নামের এক ছাগল বেপারীকে ঘিরে। নদিয়ার (Bizarre Viral Nadia) চাপড়া থানার বাঙালঝি গ্রামের বাসিন্দা শহিদুল ছাগল বিক্রির ব্যবসা করেন। বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে তিনি ছাগল কেনাবেচা করেন। সেরকমই একদিন তিনি পৌঁছন হুদা গ্রাম পঞ্চায়েত এলাকার এক গৃহবধূর বাড়িতে। উদ্দেশ্য ছিল ছাগল বিক্রি করা, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রেমে পড়ে যান তিনি—গৃহবধূর সঙ্গে। সেই প্রেম ক্রমে রূপ নেয় ঘনিষ্ঠ সম্পর্কে। সম্পর্কের রসায়ন এতটাই গাঢ় হয় যে একাধিকবার শারীরিক সম্পর্কও তৈরি হয় দু’জনের মধ্যে। কিন্তু এখানেই শেষ নয়। প্রেমের ‘ফল’ হিসেবে শহিদুল গোপনে ক্যামেরাবন্দি করেন তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। এরপর, ঠিক সিনেমার মতো নাটকীয় মোড় এই প্রেম—ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন শহিদুল!
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
ভিডিও ভাইরাল হওয়ার পর তোলপাড় শুরু হয় এলাকায়। গৃহবধূ চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শহিদুলের বিরুদ্ধে। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে (Bizarre Viral Nadia)। অবশেষে অভিযুক্ত ছাগল ব্যবসায়ী শহিদুল শেখকে গ্রেফতার করে পুলিশ। চাপড়া থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে শুক্রবার কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই মোবাইল ফোন ও ভিডিও প্রমাণাদি জব্দ করেছে।






