Mohun Bagan: শহরে চলে এলেন বাগান কোচ মোলিনা ও ডিফেন্ডার টিম
গভীর রাত হলেও প্রিয় কোচকে স্বাগত জানাতে সেই সময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন বেশ কয়েক শো বাগান সমর্থক
Truth of Bengal: আগেই জানা গিয়েছিল বৃহস্পতিবার গভীর রাতেই শহরে চলে আসছেন মোহনবাগান সুপার জায়ান্টের হেড স্যার হোসেন মোলিনা ও তাঁর সহকারী কোচেরা।সেই মত বৃহস্পতিবার গভীর রাতে নেতাজি সুভাষচন্দ্র বিমান বন্দরে পদার্পণ করলেন সবুজ-মেরুন জনতার প্রিয় হেডস্যার। গভীর রাত হলেও প্রিয় কোচকে স্বাগত জানাতে সেই সময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন বেশ কয়েক শো বাগান সমর্থক (Mohun Bagan)।
আরও পড়ুন: NSS Campaign: কলেজের NSS ইউনিটের “মশা নিধন” কর্মসূচি: সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
তাঁদের হাতে প্রিয় ক্লাবের উত্তরীয় ও ফুলের স্তবক।মোলিনা ও তাঁর সহকারী কোচেরা বিমান বন্দরের গেট দিয়ে বাইরে আসা মাত্রই সমর্থকরা তাঁদের প্রিয় কোচকে স্বাগত জানানোর পাশাপাশি তাঁর নামে জয়ধ্বনীও দেন। গভীর রাতে তাঁকে নিয়ে সমর্থকদের এই উল্লাশ ও উন্মাদনা মুগ্ধ করে কোচ ও তাঁর সহকারীদের-ও। মোলিনা শহরে পৌঁছনোর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই শহরে চলে আসেন গত মরসুমের বাগান রক্ষণের অন্যতম সেরা স্তম্ভ টম আলফ্রেড ও গোলরক্ষক কোচ মার্টিনেজ-ও। বাগান সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যেই শহরে চলে আসবেন সবুজ-মেরুনের বাকি বিদেশিরা ও (Mohun Bagan)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/






