রাজ্যের খবর

NSS Campaign: কলেজের NSS ইউনিটের “মশা নিধন” কর্মসূচি: সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত

এই কর্মসূচিতে কলেজের প্রায় ৪০ জন ছাত্রছাত্রী সক্রিয়ভাবে অংশ নেয়

মাধব দেবনাথ,নদিয়া: জাতীয় সেবা প্রকল্পের (NSS) মূল উদ্দেশ্যকে সামনে রেখে নদীয়ার আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের NSS ইউনিট শুক্রবার এলাকার বিভিন্ন প্রান্তে এক বিশেষ “মশা নিধন” কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচিতে কলেজের প্রায় ৪০ জন ছাত্রছাত্রী সক্রিয়ভাবে অংশ নেয় (NSS Campaign) (NSS Campaign)।

আরও পড়ুন: Kharagpur: খড়গপুর মহকুমা হাসপাতালে চালু ৮০-স্লাইস সিটি স্ক্যান, সম্পূর্ণ বিনামূল্যে

জাতীয় সেবা প্রকল্প (NSS) হল ভারত সরকারের একটি মহতী উদ্যোগ, যার মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ নেয়। এই প্রকল্পের প্রধান লক্ষ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা এবং সম্প্রদায়ের সেবার মনোভাব গড়ে তোলা। এর মাধ্যমে শিক্ষার্থীরা গ্রামীণ এলাকার উন্নয়নমূলক কাজে সহায়তা করা থেকে শুরু করে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, জাতীয় দুর্যোগ মোকাবিলা এবং নিরক্ষরতা দূরীকরণের মতো গুরুত্বপূর্ণ কাজও করে থাকে (NSS Campaign)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

এই মহতী উদ্দেশ্যকে বাস্তবে রূপ দিতেই আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের NSS ইউনিট স্থানীয় অঞ্চলে মশা নিধনের উদ্যোগ গ্রহণ করে। শুক্রবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা কলেজের পার্শ্ববর্তী বাড়িগুলিতে গিয়ে ব্লিচিং ও ফিনাইল ছড়িয়ে দেয়। একই সাথে, তারা স্থানীয়দের মশারি টাঙানোর পরামর্শ দেয় এবং জল যাতে কোনোভাবেই জমতে না পারে, সে বিষয়েও সচেতন করে। ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ কমাতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ (NSS Campaign)।

Related Articles