Lalchand Rajput: ভারতের বিপক্ষে নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করবে আরব আমির শাহি: লালচাঁদ রাজপুত
বর্তমানে আরব দলটির প্রধান কোচ একদা মুম্বইবাসী এই ক্রিকেটার
সুদীপ্ত ভট্টাচার্য: বুধবার চলতি বছরের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সংযুক্ত আরব আমিরশাহি। সেই ম্যাচে আরবের দলটির রিমোট কন্ট্রোল যাঁর হাতে থাকবে তিনি হলেন প্রাক্তন ভারতীয় কোচ লালচাঁদ রাজপুত। বর্তমানে আরব দলটির প্রধান কোচ একদা মুম্বইবাসী এই ক্রিকেটার (Lalchand Rajput)।
আরও পড়ুনঃ Simranjeet Singh: শুক্রবার বন্ধু শুভমনের বিপক্ষে বোলিংয়ের জন্যই প্রতীক্ষায় দিন গুণছেন সিমরনজিৎ
সেই ম্যাচের ২৪ ঘণ্টা আগে সুদূর আরবের মাটি থেকে বুধবারের ম্যাচ নিয়ে বলতে গিয়ে লালচাঁদ বলেন, ‘ভারত এই টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী একটি দল। ধারে ও ভারে সব দিক থেকেই গৌতমের দল আমাদের থেকে অনেক এগিয়ে রয়েছে এই বিষয়ে কোনও সন্দেহ নেই। কাকে ছেড়ে কার কথা আলাদা করবেন, ‘ওদের দলে সবাই বিশ্বমানের ক্রিকেটার। আমার দলের ক্রিকেটারদের কাছে শুভমন-সূর্য-বুমরা-হার্দিকদের বিপক্ষে খেলার সুযোগ পাওয়াটাই দারুণ ব্যাপার। আমার দলের প্রতিটা ক্রিকেটারও সেই বিষয়টা ভালভাবে জানেন ওরা জানেন। এবং বিশ্বের নম্বর ওয়ান ক্রিকেটারদের বিপক্ষে খেলার সুযোগের প্রতীক্ষায় ওরা এখন প্রহর গুণছে। আমার আশা নিজেদের সেরা খেলাটাই আমার ছেলেরা বুধবারের ম্যাচে উপহার দিতে পারবে (Lalchand Rajput)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
প্রতিপক্ষ দলে বুমরা, সূর্য, অর্শদীপ, অভিষেক, তিলক এবং হার্দিকের মত ক্রিকেটাররা রয়েছেন। গম্ভীরের সেই দলের সম্বন্ধে বলতে গিয়ে লালচাঁদ বলেন, ‘এশিয়া কাপে এই ভারতীয় দলে একাধিক তারকা ক্রিকেটার রয়েছেন। কাদের ছেড়ে কাদের কথা বলবেন। সবাই তারকা। কি বোলিং, কি ব্যাটিং সব বিভাগেই যেন ভারত একটা কমপ্লিট দল। ব্যাটিংয়ে অভিষেক, সূর্য, শুভমনরা আছেন। আবার বোলিংয়ে একাই একশ বুমরা। পাশাপাশি বরুণ, অক্ষর, কুলদীপরা তো আছেনই। সুতরাং এই দলকে সমীহ না করে উপায় আছে কারোর (Lalchand Rajput)।’





