খেলা

India-Bangladesh Cricket Series: বাংলাদেশ সফরে যাচ্ছে না ভারত, রাজনৈতিক অস্থিরতায় স্থগিত সিরিজ

একাধিক রিপোর্ট অনুযায়ী এই সিরিজ বাতিল হচ্ছে। জানা গিয়েছে, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েন  কূটনৈতিক আবহ কিছুটা জটিল হয়ে উঠেছে।

Truth of Bengal: যা নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল, তা এবার সত্যি হতে চলেছে। আগস্টে নির্ধারিত বাংলাদেশ সফরে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড । তবে একাধিক রিপোর্ট অনুযায়ী এই সিরিজ বাতিল হচ্ছে। জানা গিয়েছে, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েন  কূটনৈতিক আবহ কিছুটা জটিল হয়ে উঠেছে। সেই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও অস্থির। ফলে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সব দিক বিবেচনা করেই এই সফর আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড (India-Bangladesh Cricket Series)।

আরও পড়ুনঃ College Reopening: বহিরাগত প্রবেশে ‘না’, একাধিক শর্তে খুলছে কসবা ল কলেজ

ভারতীয় দল ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী সেখানে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু এখন সেই সিরিজ ‘বাতিল’ নয়, বরং পিছিয়ে দেওয়া হচ্ছে। দুই দেশের ক্রিকেট বোর্ড খুব শীঘ্রই যৌথভাবে এ বিষয়ে একটি বিবৃতি দিতে পারে বলে জানা গেছে। আর এই সময় সামনে এল বাংলাদেশ সফরে যাবে না ভারতীয় দল। ২০২৪ সালে  টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিরাট কোহলি ও রোহিত শর্মা ছোট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। পরে আইপিএল চলাকালীন তাঁরা টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়ান। ফলে এখন তাঁরা শুধুমাত্র একদিনের ফরম্যাটেই দেশের হয়ে খেলছেন। যদি বাংলাদেশ সফর হত, তবে আগস্টের শেষ দিকে তাঁদের মাঠে দেখা যেত। কিন্তু সফর স্থগিত হওয়ায় সেই অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে (India-Bangladesh Cricket Series)।

 

ভারতের পরবর্তী ওয়ান ডে সিরিজ অক্টোবরের ১৯ তারিখ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অর্থাৎ, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আরও প্রায় সাড়ে তিন মাস অপেক্ষা করতে হবে দেশের জার্সিতে রোহিত ও কোহলিকে দেখার জন্য। তবে, এর মধ্যেই ভারত ও বাংলাদেশের দেখা হতে পারে সেপ্টেম্বরে এশিয়া কাপে। যদিও সেই ম্যাচটি টি-টোয়েন্টি ফরম্যাটে, ফলে রোহিত-কোহলি সেখানে খেলবেন না (India-Bangladesh Cricket Series)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

Related Articles