Law College Reopening: বহিরাগত প্রবেশে ‘না’, একাধিক শর্তে খুলছে কসবা ল কলেজ
Kasba Law College in Kolkata will reopen from Monday with strict rules on student entry, ID verification.
Truth Of Bengal: খুলে যাচ্ছে কসবা ল কলেজ (Law College Reopening)। সোমবার থেকেই কলেজে আসতে পাড়বে ছাত্র ছাত্রীরা। তবে একাধিক শর্ত মানতে হবে পড়ুয়া ও কলেজ কর্তৃপক্ষকে। কলেজে আসার সময় সঙ্গে রাখতে হবে আইডি কার্ডা, না থাকলে কলেজে প্রবেশ করা যাবে না। অধ্যক্ষের অনুমতি ছাড়া বহিরাগত প্রবেশ করতে পারবে না। কলেজের কমনরুম ছাড়া আর কোথাও ছাত্র ছাত্রীরা গল্প বা আড্ডা করতে পারবে না। পড়ুয়াদের সাড়ে পাঁচটার মধ্যে ছুটি দিতে হবে। এই সকল বিষয় অবগত করে প্রাক্তনী ও বর্তমানদের নোটিশ পাঠিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
[আরও পড়ুন: Aquarium: চিনে তৈরি হল বিশ্বের সবচেয়ে বড় ইনডোর অ্যাকুয়ারিয়াম]
প্রসঙ্গত, জুনের ২৫ তারিখ কসবা কলেজে আইনের ছাত্রীর গণধর্ষণে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। পদের টোপ দেখিয়ে নির্যাতিতাকে ডেকে তার অপর অত্যাচার চালায় অভিযুক্তরা। অভিযোগ দায়ের হওয়ার পরই মূল অভিযুক্ত সহ চারজনকে গ্রেফতার করা হয়। একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয় তাদের তরফ থেকে। এখনও ঘটনার তদন্ত চলছে।





