খেলা
Trending

পেনাল্টি পেয়েও ফিরিয়ে দিলেন সি আর সেভেন! এ কোন রোনাল্ডো?

Cristiano Ronaldo Returned the penalty!

The Truth Of Bengal: পেনাল্টি পেয়েও ফিরিয়ে দিলেন রোনাল্ডো। ইরানের ক্লাব পার্সেপোলিসের বিপক্ষে ম্যাচে পেনাল্টি পেয়েও রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন রোনাল্ডো।রোনাল্ডোর পেনাল্টি ফিরেয়ে দেওয়ার ম্যাচে ইরানের ক্লাবটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আল নাসর।

প্রতিপক্ষের ডি বক্সে ফাউল আদায় করবেন, পেনাল্টি পেলে সেটা দ্রুতই গোলে পরিণত করবেন, রোনাল্ডোকে তো সবাই এভাবেই চেনে। তবে এবার দেখা গেল রোনাল্ডোর অন্য রূপ। এএফসি চ্যাম্পিয়নস লিগে গত সোমবার ইরানের ক্লাব পার্সেপোলিসের বিপক্ষে ম্যাচে পেনাল্টি পেয়েও রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন রোনাল্ডো। কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছে, তিনি আল নাসরের নন, পার্সেপোলিসের ফুটবলার।রোনাল্ডোর পেনাল্টি ফিরেয়ে দেওয়ার ম্যাচে ইরানের ক্লাবটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আল নাসর।

জয় না পেলেও এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে তাঁর দল।ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় মিনিটে। বল পায়ে আক্রমণে উঠে ডি বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে পড়ে যান রোনাল্ডো। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। তবে হাতের ইশারায় প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে রোনাল্ডোও ফাউল বিবেচনা করতে নিষেধ করেন। দাবি করেন, এটা ফাউল ছিলেন না।

এরপর চীনা রেফারি মা নিং মনিটরে দেখে তাঁর সিদ্ধান্ত বদল করেন।ম্যাচের শুরুতে রোনাল্ডোর উদারতা দেখালেও খানিক বাদেই আল নাসরকে বেকায়দায় পড়তে হয়। ডিফেন্ডার আলি লাজিমি ১৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় রোনাল্ডোদের একজন কম নিয়ে খেলতে হয়। এ কারণে নিজেরা গোল করার চেয়ে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেই বেশি মনোযোগ দিতে দেখা যায় আল নাসকে। লক্ষ্যে স্বাগতিক পার্সেপোলিসের ৪ শটের বিপরীতে আল নাসর নিতে পারে মাত্র একটি শট। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে ‘ই’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে পৌঁছে যায় রিয়াদের ক্লাবটি।

Free Access

Related Articles