Star Guidance: বুধে কী রয়েছে আপনার ভাগ্যে? জানতে পড়ুন আজকের রাশিফল
Truth Of Bengal: আজকের দিনটি রাশিফল অনুযায়ী বিভিন্ন রাশির জাতকদের জন্য মিশ্র সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে এসেছে (Star Guidance)। অর্থনীতি, সম্পর্ক, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে কার কেমন কাটবে দিন? চলুন দেখে নেওয়া যাক আজকের রাশিফল।
মেষ: ঋণমুক্তির সম্ভাবনা রয়েছে আজ। তবে বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। ব্যক্তিগত ভুলের কারণে সম্মানহানির আশঙ্কা থাকায় অতিরিক্ত ব্যবসার চিন্তা না করাই ভাল। রাস্তায় হঠাৎ বিবাদের সম্ভাবনা এবং আইনি জটিলতা এড়াতে সাবধান থাকা প্রয়োজন। পরিবারের পরিবেশ শান্ত থাকবে, আর পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুত্বপূর্ণ আচরণও মিলতে পারে।
[আরও পড়ুন: Assembly: জঙ্গিরা কোথায় গেল? পাক অধিকৃত কাশ্মীর দখল করার সুযোগ ছিল: মুখ্যমন্ত্রী]
বৃষ: প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত আজ এড়িয়ে চলাই উত্তম। ভ্রমণে সমস্যা বাড়তে পারে, বিশেষ করে ভাই-বোনের সঙ্গে বিবাদ নিয়ে মানসিক চাপ তৈরি হতে পারে। শত্রুর সঙ্গে সমঝোতায় কাজ উদ্ধার হতে পারে। প্রেমে নতুন মোড়ের ইঙ্গিত মিলছে। নতুন ব্যবসা শুরু করার সাহস পেতে পারেন, তবে পারিবারিক সহযোগিতা হয়তো মিলবে না।
মিথুন: অতিরিক্ত বিলাসিতায় খরচ বাড়ার সম্ভাবনা। গুরুজনদের পরামর্শে কর্মক্ষেত্রে উন্নতি মিললেও সন্ধ্যার দিকে নিজের ভুলে সমস্যায় পড়তে পারেন। পরোপকারে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। সন্তানের সাফল্যে গর্ববোধ করবেন। উচ্চ পদে চাকরির সুযোগ আসতে পারে, তবে যানবাহন চালনায় সতর্ক থাকতে হবে।
কর্কট: ব্যবসায়ে লাভের সম্ভাবনা থাকলেও গুরুজনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে। দূরে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ। সমাজে মর্যাদা বৃদ্ধির যোগ রয়েছে। সন্তানের বায়না পূরণে ব্যস্ততা ও খরচ বাড়তে পারে। পুরনো আশাভঙ্গ হতে পারে, তবে সন্তানের সাফল্য আপনাকে অবাক করবে।
সিংহ: কাজের চাপ বাড়তে পারে এবং প্রতিবেশীর সঙ্গে শত্রুতার আশঙ্কা তৈরি হতে পারে। বন্ধুর সাহায্যে ব্যবসায় উন্নতি হলেও মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। পিতার শরীর ও আর্থিক বিষয়ে মতভেদ হতে পারে। প্রেমে মিশ্র অবস্থা থাকলেও আনন্দের ইঙ্গিত রয়েছে।
কন্যা: সহকর্মীদের সঙ্গে বিরোধ মানসিক চাপ বাড়াতে পারে। দাম্পত্য কলহ, প্রেমে কষ্ট এবং সন্তানদের নিয়ে ব্যস্ততা দেখা দিতে পারে। ব্যবসায়ে নতুন কর্মী নিয়োগে সতর্ক থাকুন। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। স্বাস্থ্য সমস্যার আশঙ্কা রয়েছে, বিশেষত কোমর ও রাগ নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন।
তুলা: প্রায় সব কাজে প্রশংসা মিলতে পারে, তবে ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে। বাসস্থান সংক্রান্ত লেনদেন আপাতত স্থগিত রাখুন। পারিবারিক কলহ এবং শারীরিক আঘাতের আশঙ্কা রয়েছে। পেটের সমস্যা ও পুরনো শত্রুর ক্ষতির ইঙ্গিতও দেখা যাচ্ছে।
বৃশ্চিক: স্ত্রীর কারণে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজে অংশ নিতে হতে পারে, তবে বুদ্ধিমত্তার মাধ্যমে শত্রুর মোকাবিলা করতে পারবেন। আইনি সমস্যায় নিজের বুদ্ধিতে মুক্তি মিলবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে।
ধনু: প্রিয়জনের সঙ্গে মতবিরোধ মানসিক চাপের কারণ হতে পারে। গরিবদের সাহায্য করলে মানসিক শান্তি আসবে। অতিরিক্ত উদাসীনতায় কাজ ব্যাহত হতে পারে। কেনাবেচার জন্য দিনটি শুভ হলেও বন্ধুদের কথায় চালিত হয়ে বিপদে পড়তে পারেন। আগুন ও আচরণ নিয়ন্ত্রণে রাখুন।
মকর: শত্রুর ভয় কাটিয়ে উঠতে পারবেন। সন্তানের চাকরির খবরে আনন্দ, তবে ব্যবসায়ে চাপ ও মানসিক উদ্বেগ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মানসিক দূরত্ব কমবে এবং কাজের জন্য ভ্রমণ হতে পারে। পড়াশোনার ভালো সুযোগ আসতে পারে, যদিও মাথাব্যথা ভোগাতে পারে।
FB LINK: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
কুম্ভ: কর্মক্ষেত্রে নানা দিক নিয়ে দুশ্চিন্তা থাকবে। বন্ধুর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। ধর্মীয় আলোচনায় সম্মান অর্জন করবেন। অতিরিক্ত আবেগ ও বিলাসিতা ক্ষতি ডেকে আনতে পারে। শরীর খারাপ এবং দাম্পত্য কলহ মানসিক অশান্তির কারণ হতে পারে।
মীন: বাড়িতে অশান্তির সম্ভাবনা ও তার ফলে মানহানি হতে পারে। আপনার কথায় লোকেরা প্রভাবিত হবে। শিল্পী ও সংগীতপ্রেমীদের জন্য শুভ সময়। ব্যবসায়ে আয় বাড়বে, তবে সন্তানের জন্য খরচ বাড়তে পারে। হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে, তবে সম্পর্ক রক্ষায় সতর্ক থাকা জরুরি।





