কলকাতারাজ্যের খবর

Digha RathYatra: দিঘার রথযাত্রা নিয়ে নবান্নে বৈঠক, থাকতে পারেন মুখ্যমন্ত্রীও

জয় চক্রবর্তী: অক্ষয় তৃতীয়াতে উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ মন্দির। সেই অর্থে প্রথমবার চলতি মাসের ২৭ তারিখ রথযাত্রা (Digha RathYatra) অনুষ্ঠিত হবে দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে। ইতিমধ্যেই শাস্ত্রগত ভাবে সমস্ত আচার অনুষ্ঠান শুরু হয়েছে। ২৭ তারিখের রথের রশিতে টান দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বলেই নবান্ন সূত্রে খবর।

[আরও পড়ুন: Star Guidance: বুধে কী রয়েছে আপনার ভাগ্যে? জানতে পড়ুন আজকের রাশিফল]

দিঘার রথযাত্রাকে কেন্দ্র করে আগামী ১২ তারিখ রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবনে বড় বৈঠক। বৃহস্পতিবারের এই বৈঠকে থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ বেশ কিছু উচ্চপদস্থ আধিকারিকরা থাকছেন বৈঠকে।

FB VIDEO: https://www.facebook.com/share/v/15Q6N7XRjv/

পাশাপাশি রথযাত্রা (Digha RathYatra) উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হবে পূর্ব মেদিনীপুরে। ফলে দীঘার মন্দির এবং রথযাত্রার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও রাজ্য সরকার বড়সড় পদক্ষেপ গ্রহণ করছে। বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার সহ বেশ কিছু উচ্চপদস্থ পুলিশ অফিসাররা থাকছেন। ইসকনের প্রতিনিধিদের ডাকা হয়েছে বৈঠকে। জেলা প্রশাসন থেকে জেলাশাসক এবং পুলিশ সুপারের থাকার কথা।

Related Articles