মেষের হঠকারী সিদ্ধান্তে বিপদ, মিথুনের আর্থিক উন্নতি! কেমন কাটবে আপনার বৃহস্পতিবার?
দেখে নিন মেষ থেকে মীন—আজ ১২ রাশির ভাগ্যে কী রয়েছে
Truth of Bengal: আজ চাঁদ মেষ ও বৃষ রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৫২ মিনিট পর্যন্ত থাকবে শ্রাবণ কৃষ্ণা অষ্টমী তিথি। পাশাপাশি গণ্ড ও বৃদ্ধি যোগের প্রভাবও বজায় থাকবে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিবারকে নারায়ণের দিন বলে মনে করা হয়। দেখে নিন মেষ থেকে মীন—আজ ১২ রাশির ভাগ্যে কী রয়েছে।
মেষ রাশি
গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো এড়িয়ে চলুন। হঠকারী পদক্ষেপে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। সন্তানকে ঘিরে উদ্বেগ বাড়তে পারে। তবে দীর্ঘদিনের প্রচেষ্টার সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে পুরনো মতভেদ মিটতে পারে। মরসুমি অসুস্থতা থেকে সাবধান থাকুন।
বৃষ রাশি
পুরনো কোনও পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ আজ কাজে লাগতে পারে। দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি বা জটিলতা বাড়তে পারে। ঝুঁকিপূর্ণ কিংবা ফাটকা বিনিয়োগে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। নতুন বাড়ি নির্মাণ বা সেই সংক্রান্ত পরিকল্পনা এগোতে পারে।
মিথুন রাশি
অর্থ সঞ্চয়ের সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা ন্যায্য পাওনা হাতে আসার সম্ভাবনা রয়েছে। কোনও ঘনিষ্ঠ বন্ধুর সাহায্য পাবেন। পরীক্ষা, গবেষণা ও প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ রয়েছে। তবে উচ্চ রক্তচাপ, আঘাত বা রক্তপাতের আশঙ্কায় স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন।
কর্কট রাশি
পেশাগত জীবনে নতুন সুযোগ সামনে আসতে পারে। কর্মক্ষেত্রে হারানো আত্মবিশ্বাস ফিরে পাবেন। অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে, তাই ব্যয়ে নিয়ন্ত্রণ রাখা জরুরি। প্রেমের সম্পর্কে তিক্ততা কমবে। পৈতৃক সম্পত্তি বা কর্মসংক্রান্ত আইনি জটিলতা বাড়তে পারে।
সিংহ রাশি
যোগ্যতা অনুযায়ী স্বীকৃতি পেতে কিছুটা বিলম্ব হতে পারে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। অংশীদারি ব্যবসায় আর্থিক ক্ষতির আশঙ্কা থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য বাড়তে পারে। উচ্চশিক্ষার জন্য দূরবর্তী স্থানে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
কন্যা রাশি
পছন্দের কোনও সৌখিন সামগ্রী কেনার যোগ রয়েছে। দীর্ঘদিনের পুরনো কোনও মামলায় জয় পেতে পারেন। কঠোর পরিশ্রমের যথাযথ ফল হাতে আসবে। সন্তানের বিষয়ে উদ্বেগ বাড়তে পারে। নতুন জমি, বাড়ি বা অন্য কোনও সম্পত্তি কেনার বিষয়ে যোগাযোগ হতে পারে।
তুলা রাশি
সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলেও তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। পুরনো ঋণ থেকে মুক্তির পথ খুলতে পারে। অনিশ্চিত ক্ষেত্রে বিনিয়োগ না করাই শ্রেয়। পরিবারের গুরুজনদের সঙ্গে মতবিরোধ হতে পারে। তরলজাত পণ্যের ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশি
গোপন শত্রুর কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে। শিল্প ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন। কর্মক্ষেত্র বা পেশা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কোনও কঠিন ও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনার উপর আসতে পারে। অস্ত্রোপচার, আঘাত বা রক্তপাতের আশঙ্কায় সতর্ক থাকুন।
ধনু রাশি
ঘনিষ্ঠ কোনও ব্যক্তির বিরোধিতার কারণে সমস্যায় পড়তে পারেন। আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। ঋণ সংক্রান্ত জটিলতা মিটে যাওয়ার যোগ রয়েছে। সামাজিক বা জনকল্যাণমূলক কাজে অনুদান দিতে গিয়ে খরচ বাড়তে পারে।
মকর রাশি
অংশীদারি ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সহযোগিতায় কোনও জটিল সমস্যার সমাধান করতে পারবেন। নতুন যানবাহন কেনার পরিকল্পনা এগোতে পারে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তাও অগ্রসর হতে পারে। তবে পেটের সমস্যা নিয়ে ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।
কুম্ভ রাশি
পরিবারের কোনও সদস্যের চিকিৎসায় অর্থ ব্যয় হতে পারে। বৈবাহিক সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সরকারি দপ্তরে আটকে থাকা টাকা হাতে আসতে পারে। মায়ের সঙ্গে পুরনো মতভেদ মিটবে। কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্যে গুরুত্বপূর্ণ কাজ সহজ হতে পারে।
মীন রাশি
নতুন কোনও চুক্তিতে সই করার আগে সব শর্ত ভালোভাবে যাচাই করুন। প্রেমের সম্পর্কে সাফল্য ও স্থিতি আসতে পারে। ঘরবাড়ি বা সম্পত্তি সংক্রান্ত আইনি সমস্যা বাড়ার আশঙ্কা রয়েছে। কাউকে টাকা ধার দিলে তা ফেরত পেতে সমস্যা হতে পারে। সরকারি চাকরির পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে।



