কলকাতা

আরও ১২ লক্ষ সবুজসাথী’র সাইকেল, কবে দেওয়া হবে জানালেন মুখ্যমন্ত্রী?

ভবিষ্যৎ-এ এই প্রকল্পের মাধ্যমে আরও পড়ুয়ার কাছে পৌঁছে যাবে পশ্চিমবঙ্গ সরকার।

Truth Of Bengal: ১৪ আগস্ট কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান হয় কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে। সেখানে বাংলার বহু কন্যাশ্রীর হাতে উপহার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেোপাধ্যায়। সেখানেই নিজের বক্তব্য রাখার সময় তিনি জানালেন কবে দেওয়া সবুজসাথী (Sabuj Sathi) প্রকল্পের সাইকেল।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগস্ট মাসের শেষের দিকে সবুজসাথী (Sabuj Sathi) প্রকল্পের সাইকেল দেওয়া হবে। আরও জানান, এবারে প্রায় ১২ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে। ২০১৫ সালের ২৯ অক্টোবর থেকে এই প্রকল্পের শুরু করেছেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: Elephant Fatality: দুটি পৃথক জায়গায় হাতির হানা, মৃত্যু হল দু’জনের]

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই পর্যন্ত বাংলার ১ কোটি ৩৮ লক্ষ ছাত্রছাত্রীকে সবুজসাথীর সাইকেল দেওয়া হয়েছে। যার জন্য ইতিমধ্যে খরচ হয়েছে ৪ হাজার ৮০০ কোটি টাকা। ভবিষ্যৎ-এ এই প্রকল্পের মাধ্যমে আরও পড়ুয়ার কাছে পৌঁছে যাবে পশ্চিমবঙ্গ সরকার।

Related Articles