Elephant Fatality: দুটি পৃথক জায়গায় হাতির হানা, মৃত্যু হল দু’জনের
Two people killed in separate wild elephant attacks in Banarhat block, Jalpaiguri district. Locals demand increased forest department vigilance and compensation.
Truth Of Bengal: জলপাইগুড়ি: ডুয়ার্সের বানারহাট ব্লকের দুটি পৃথক জায়গায় হাতির হানা, মৃত্যু হল দুজনের। মৃতদের নাম গুড়িয়া ওঁরাও (৬০) এবং সোমরা ওঁরাও (৫০)। গুড়িয়া ওঁরাও তোতাপাড়া চা বাগানের বাশবাড়ি লাইন এবং সোমরা ওঁরাও চানাডিপা পূর্ব দুরামারি এলাকার বাসিন্দা ছিলেন। এলাকায় হাতি এবং চিতাবাঘের আনাগোনা কমাতে বনদফতর বাড়তি নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা(Elephant Fatality)। জানা গেছে, এদিন আনুমানিক ভোর পাঁচটা নাগাদ ঘর থেকে বেরিয়ে প্রাতঃকৃত্য সারতে যাচ্ছিলেন গুড়িয়া ওঁরাও। সেসময় একটি হাতির সামনে পড়ে যান তিনি। হাতিটি তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
[আরও পড়ুনঃ “ধাঁধায় রাখতে চাইছেন পুতিন”, বৈঠকের আগে সতর্কবার্তা জেলেনস্কির]
অন্যদিকে রাত সাড়ে বারোটা নাগাদ চানাডিপা পূর্ব দুরামারি এলাকায় হাতির হানায় মৃত্যু হয় সোমরা ওরাও নামে এক ব্যক্তির(Elephant Fatality)। স্থানীয় বাসিন্দারা জানান হাতি এবং চিতাবাঘের আনাগোনা প্রায় লেগেই থাকে। তাই বনদফতর যাতে বাড়তি নজরদারি চালায় এবং এই ধরনের ঘটনা না ঘটে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
বনদফতর সূত্রে জানা গেছে, হাতির হানায় দুজনের মৃত্যু হয়েছে। দেহদুটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হবে। নিয়মানুযায়ী পরিবারদুটি ক্ষতিপূরণ পাবে।






