Truth Of Bengal: ‘বাংলায় কেন প্রশ্ন করছেন?’ সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করে তুমুল বিতর্কে জড়িয়েছেন প্রসেনজিৎ। মুম্বইয়ে একটি হিন্দি ছবির জন্য আয়োজিত হয়েছিল এই সাংবাদিক সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন রাজকুমার রাও সহ অনেকে। সেখানে এক মহিলা সাংবাদিক বাংলায় প্রশ্ন করলে প্রসেনজিৎ তাঁকে প্রশ্ন ছুড়ে বলেন, বাংলায় কেন? সেই ঘটনার একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয় সমাজমাধ্যমে। তারপরই শুরু হয় বিতর্ক। এবার সেই বিষয়ে মুখ খুললেন ‘বুম্বা দা’।
বাঙালি সুপারস্টার হয়ে,বাংলার মাটি থেকে সব কিছু পেয়ে, নেতাজি, রবি ঠাকুর নজরুলের ভাষা বলতে লজ্জা হচ্ছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের!
বাঙালি কি হিন্দির দাসত্ব করবে “সুপারস্টার বাবু”!
মনে রাখবেন আপনি আজ “সুপারস্টার”, এই বাংলা ও বাঙালির জন্যই । pic.twitter.com/vhI1h9QnXH— Amit Mitra (@MitraSpeaks) July 4, 2025
তিনি ক্ষমা চেয়ে লিখেছেন, “কিছুদিন হল আমার একটা কথা, বলা ভাল একটা সেনটেন্স, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটা নিয়েই কিছু বলতে চাই। আমি ৪২ বছর মূলত বাংলায় কাজ করছি। গত কয়েক বছর জাতীয় স্তরে কয়েকটা কাজ করার সূযোগ এসেছে, সেরকমই একটা হিন্দী সিনেমার ট্রেলার মুক্তি উপলক্ষ্যে, ১লা জুলাই বম্বের জুহু পিভি আর-এ সাংবাদিক সম্মেলন হচ্ছিল। ডায়াসে যারা ছিলেন ছবির পরিচালক, শিল্পী, অন্যান্যরা, সবাই প্রথম থেকেই মূলত ইংরেজিতেই কথা বলছিলেন। বাংলার একজন সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘদিনের পরিচিত, অত্যন্ত স্নেহের পাত্রী। কিন্তু সেই মুহূর্তে আমার মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে হয়তো অনেকে সঠিক মানে বুঝতে পারবেন না। যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেননা এমন মানুষের সংখ্যাই অনেকটা বেশি। তাই খানিকটা বাধ্য হয়েই, আমি ওনাকে বলি যে বাংলা ভাষায় কেন প্রশ্ন করছেন? যেহেতু সামাজিক মাধ্যমে শুধুমাত্র ওই একটা সেনটেন্স তুলে দেওয়া হয়েছে, হয়তো অনেকে ওই কথার আক্ষরিক অর্থের সূত্রে আঘাত পেয়েছেন। কষ্ট আমিও পেয়েছি, এখনও পাচ্ছি। কারণ ওই কথার এরকম প্রতিক্রিয়া হতে পারে ভাবতেই পারিনি। হয়তো কয়েকটা ইংরেজি শব্দ ব্যবহার করে আমার বলা-কথার উদ্দেশ্যটা আমি বোঝাতে পারিনি। আর আমার ধারণা সেখান থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে।”
ভাষা বিতর্কের নিয় সাফাই ‘বুম্বা দা’র, কী বললেন তিনি? pic.twitter.com/IA6tsag4bR
— TOB DIGITAL (@DigitalTob) July 10, 2025
তিনি আরও যুক্ত করেছেন, “নিজের মাতৃভাষাকে অসম্মান করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনা। বাংলা আমার প্রাণের ভাষা, ভালোবাসার ভাষা। তবে চিরকাল আমার কাছে বাংলার মানুষের বিচার শিরোধার্য। জীবনের শেষ দিন পর্যন্ত এই ধারনা অটুট থাকবে। তবে শেষে যেটা না বললেই নয় আমি এই টুকু বুঝেছি আমার বলা কথায়ে আপনাদের যথেষ্ট আঘাত লেগেছে, তাই আমি দুঃখিত। ঘটনা সম্পর্কে যেটুকু তথ্য বা আমার তখনকার ভাবনাটুকু আপনাদের জানালাম, ভাল থাকুন।”






