
The Truth of Bengal: ডক ইস্ট বাউন্ডারী রোড , সংলগ্ন একটি বস্তিতে এক মহিলার রহস্য মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হয় কম্বলে মোড়ানো দেহ।মৃতের নাম আনজু আরা বিবি বছর 40।
আজ সকালে কলকাতা পুরসভার জলের গাড়িতে জল নিতে না আসায় সন্দেহ হয় স্থানীয়দের। দীর্ঘক্ষণ তাকে ডাকার পর তার বাড়ির দরজা না খোলা হলে, তার বাড়ির দরজা ভেঙ্গে স্থানীয়রা দেখে সে কম্বল মোড়ানো অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি তার সঙ্গে থাকা মোবাইল ফোন খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের তরফ থেকে তার পরিবারের সদস্যদের ফোন করা হয়।
ঘটনার স্থলে পরিবারের সদস্যরা আসেন। পরিবারের তরফ থেকে অভিযোগ আনজু আরা বিবি র স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে বধূ নির্যাতনের মামলা ইতিমধ্যেই চলছে। পরিবারের সদস্যদের অভিযোগ তার স্বামী তাকে মেরে ফেলেছে। পরিবারের সদস্যদের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হবে বলেই জানিয়েছে আনজু আরা বিবির ভাই।





