Multi-storey building: বিমানবন্দরের ২০ কিমির মধ্যে বহুতলে চাই বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন
কলকাতা বিমানবন্দর পার্শ্ববর্তী মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, উত্তর দমদম এবং বিধাননগরের কিছু এলাকা নতুন করে এই আওতায় এসেছে
Truth of Bengal: কলকাতা বিমানবন্দরে কুড়ি কিলোমিটার এর মধ্যে কোন বহুতল (Multi-storey building) নির্মাণ করতে চাইলে বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন বাধ্যতামূলক। আমেদাবাদ বিমান দুর্ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ বিধনিষেধ আরও কঠোর করতে চলেছে। আগে এমন নিয়ম ১০ কিলোমিটার-এর মধ্যে কার্যকর ছিল।
[আরও পড়ুনঃ Damodar River: দামোদর নদীর জলের তলায় ১০- ১৫ টি লরি, আর্থিক ক্ষতির সম্ভাবনা ব্যবসায়ীদের]
নিয়মের পরিবর্তন করে এখন তা বাড়িয়ে ২০ কিলোমিটার করা হয়েছে। কলকাতা বিমানবন্দর পার্শ্ববর্তী মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, উত্তর দমদম এবং বিধাননগরের কিছু এলাকা নতুন করে এই আওতায় এসেছে। বহুতল নির্মাণের আগে এয়ারপোর্ট অথরিটির থেকে অনলাইনে অনুমতি নিতে হবে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পুরসভায় চিঠি আসার কথা জানান রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এই সিদ্ধান্তের অন্যতম কারণ বিমানবন্দরে নির্বিঘ্নে বিমান ওঠা নামা। বিমানবন্দরের আশেপাশে বহুতল (Multi-storey building) থাকলে বিমান উঠা-নামার সময় অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে। এ ধরনের সমস্যা যাতে দূর করা যায় তার জন্য এই নয়া সিদ্ধান্ত। পাশাপাশি কোনো দুর্ঘটনা ঘটলে বিপদের মুখে পড়তে পারি এইসব বাড়িগুলি। আবার বিমান যাত্রীদের বিপদ ডেকে আনতে পারে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।






