কলকাতা

“কুণাল ওই কথা বলেই দলে প্রমোশন পেয়েছিলেন!” মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ নিয়ে বিস্ফোরক দিলীপ

নিজের অতীতের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে তিনি আরও জানান, “আমি নিজে ইট খেয়েছি, আমার শরীরে এখনও তার দাগ আছে

Truth of Bengal: হালিশহরে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে প্রবল জনরোষের মুখে পড়েন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কাচঢাকা গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট ও কাদা। রাস্তার দু’পাশ থেকে ভেসে আসে ‘চোর’ ও ‘ডাকাতরানি’ স্লোগান। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। ঘটনাটিকে সাধারণ মানুষের ‘ক্ষোভের বহিঃপ্রকাশ’ হিসেবে বর্ণনা করেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ‘ডাকাতরানি’ মন্তব্যের সূত্র টেনে তিনি দাবি করেন, এই শব্দের অনুপ্রেরণা আসলে তৃণমূলের কুণাল ঘোষ নিজেই!

দিলীপ ঘোষ বলেন, “কুণাল ঘোষ যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ডাকাতরানি’ বলেছিলেন, তখন সংবাদমাধ্যম তাঁকে কিছু বলেনি। আর আজ সাধারণ মানুষ সেই কথা বললে দোষ হয়ে গেল? কুণাল ঘোষ ওই কথা বলেই দলে প্রমোশন পেলেন—মুখপাত্র হলেন, সাধারণ সম্পাদক হলেন, এমনকি পরে বিধায়কও হলেন। সেখান থেকেই পাবলিক অনুপ্রেরণা পেয়ে কাল ‘ডাকাতরানি’ বলেছে।”

নিজের অতীতের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে তিনি আরও জানান, “আমি নিজে ইট খেয়েছি, আমার শরীরে এখনও তার দাগ আছে। বহুবার আমার গাড়ি ভাঙা হয়েছে। সাধারণ মানুষের অধিকার আছে নিজের রাগ প্রকাশ করার।” বিরোধীদের ওপর অত্যাচারের প্রসঙ্গ তুলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এখন যেন কেউ তাঁকে ‘মানবতা’ বা ‘সৌজন্যে’র পাঠ দিতে না আসে।

Related Articles